ঢাকা: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিরোধী দলীয় জোটের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা হরতালের নামে সরকারি ও জনগণের গাড়ি না পুড়িয়ে নিজেদের গাড়িতে আগুন দিন।’
বুধবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ভবনে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘হরতালের নামে জনগণের সম্পদ নষ্ট না করে নিজেদের সম্পদ (গাড়ি) নষ্ট করুন। তাহলে বুঝতে পারবেন এর কষ্ট কেমন। একজন সাধারণ মানুষ অনেক কষ্ট করে একটি গাড়ি ক্রয় করেন। আর আপনারা তা জ্বালিয়ে দিচ্ছেন।’
হেফাজতে ইসলামের নেতাকর্মীর হতাহতের বিষয়ে বিরোধী দল গুজব ছড়াচ্ছে দাবি করে তিনি বলেন, ‘বিরোধীদল হেফাজতের হতাহতের বিষয়ে একটি সংখ্যা তত্ত্ব দাঁড় করানের চেষ্টা করছে। আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের যদি বুকে সাহস থাকে তাহলে আপনারা হতাহতের তারিকা তৈরি করে জনসম্মুখে প্রকাশ করুন।’
এসব গুজব বা অপপ্রচার বন্ধ করে আলোচনায় আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা জ্বালাও পোড়াও রাস্তা পরিহার করে আলোচনায় আসুন। আলোচনার রাস্তা প্রশস্ত রয়েছে। আলোচনার জন্য কোন দলের কত সংসদ সদস্য রয়েছে তা দেখার বিষয় নয়। আপনারা যুক্তি সঙ্গত এজেন্ডা নিয়ে আলোচনার টেবিলে আসুন সব সমস্যার সমাধান হবে। দেশের বর্তমান পারিস্থিতে আলোচনাই প্রধান মাধ্যম।’
ওবায়দুল কাদের তার বক্তব্যে বিআরটিসি সম্পর্কে বলেন, ‘আমার কাছে এ বিভাগের কর্মকর্তাদের নিয়ে অনেক অভিযোগ রয়েছে। আপনারা নিজেরাই জানেন কাদের নামে অভিযোগ থাকতে পারে, কারা অভিযুক্ত। দয়া করে আপনারা ভালো হয়ে যান।’
তিনি বলেন, কিছুদিনের মধ্যে এ শাখায় আরো ৫০০টি নতুন বাস যুক্ত হবে। যার মধ্যে নারীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করা হবে এবং প্রতিবন্ধী জনগণের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হবে।
ডিনিউজ/

খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়