Showing posts with label ফটো গ্যালারী. Show all posts
Showing posts with label ফটো গ্যালারী. Show all posts

Sunday, June 15

বড় জয়ে শুরু কলম্বিয়ার

বড় জয়ে শুরু কলম্বিয়ার

স্পোর্টস ডেস্ক : দুর্ভেদ্য রক্ষণ গড়ে এক দশক আগে ইউরো জিতেছিল গ্রিস। একইভাবে বিশ্বকাপেও দারুণ কিছু করে দেখাতে চেয়েছিল দলটি। কিন্তু গ্রিক রক্ষণদুর্গ ভেঙে ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে কলম্বিয়া। শনিবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওয়ে ‘সি’ গ্রুপের ম্যাচে গ্রিকদের ৩-০ গোলে হারায় কলম্বিয়া। জয়ী দলের পক্ষে একটি করে গোল করেন পাবলো আরমেরো, তিওফিলো গুতিয়েররেস ও জেমস জেমস রদ্রিগেস। চোটের কারণে বিশ্বকাপে নেই মোনাকোর ফালকাও। তবে সেরা তারকাকে ছাড়াই প্রতিপক্ষকে আক্রমণে আক্রমণে পর্যদুস্ত করে তোলে কলম্বিয়া। জিততেও কোনো সমস্যায় হয়নি তাদের। বাছাইপর্বের ১০ ম্যাচে মাত্র চারবার নিজেদের জাল থেকে বল কুড়িয়ে আনা গ্রিস বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এসে পঞ্চম মিনিটেই গোল হজম করে বসে। গ্রিকদের চুপসে দিয়ে গোল করে বসেন কলম্বিয়ার ডিফেন্ডার পাবলো আরমেরো। গ্রিক রক্ষণকে ফাঁকি দিয়ে মিডফিল্ডার হুয়ান কাদরাদো দারুণ কৌশলে বল বাড়ান ডি বক্সের মাঝে ঢুঁকে পড়া আরমেরোকে। বল পেয়েই সোজাসুজি শট নেন আরমেরো। তবে ওই শটে গোল নাও হতে পারতো, কারণ গ্রিক গোলরক্ষক বলের লাইনেই ছিলেন। কিন্তু এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়িয়ে যায়। গ্রিক রক্ষণের শক্তি নিয়ে আলোচনা চলছিল অনেকদিন ধরেই। প্রথমার্ধে সেই রক্ষণভাগকে কঠিন ফেলেছিল হোসে পেকারমানের শিষ্যরা। আর সেই পরীক্ষায় উৎরাতে পারেনি ইউরোপের দলটি। ২৮তম মিনিটে ম্যাচে ফেরার একটা সুযোগ পেয়েছিল গ্রিস। কিন্তু ফরোয়ার্ড দিমিত্রিস সালপিনগিদিসের ক্রস থেকে মিডফিল্ডার পানাইওটিস কোনের শটটি ক্রসবারের উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করে গ্রিস। কিন্তু ডি বক্সের বাইরে থেকে নেয়া বোলোনিয়ার কোনের দুর্দান্ত শটটি অসাধারণ দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন ওরেস্টিস কারনেজিস। দ্বিতীয়ার্ধেও মাঠ দখলে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে লাতিন আমেরিকার দলটি। ব্যবধান দ্বিগুণ করতেও দেরি হয়নি তাদের। ৫৮তম মিনিটে দারুণ গোলটি করেন তিওফিলো গুতিয়েররেস। মিডফিল্ডার জেমস রদ্রিগেসের কর্নারে ডি বক্সের মাঝে ছুটন্ত অবস্থায় আলতো টোকা দিয়ে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড গুতিয়েররেস। ৬৩তম মিনিটে ব্যবধান কমানোর আরেকটি ভালো সুযোগ পায় গ্রিস। কিন্তু কোনের জোরালো শটটি ক্রসবারে লেগে ফিরে আসে। ‘ইনজুরি’ সময়ে কলম্বিয়ার জয় নিশ্চিত করা গোলটি করেন ২২ বছর বয়সী রদ্রিগেস। বিশ্বকাপে এটাই তার প্রথম গোল। আর বিশ্বকাপের মঞ্চে এটা কলম্বিয়ার সবচেয়ে বড় জয়।
সাবেক দুই চ্যাম্পিয়ন মুখোমুখি

সাবেক দুই চ্যাম্পিয়ন মুখোমুখি

সফিকুল হাসান সোহেল:ঢাকা: বিশ্বের সবচেয়ে র্দুবেদ্য ও রহস্যময়ী বন আমাজনের মাঝেই গড়ে উঠেছে মানাউস। ব্রাজিলের ১২টি স্টেডিয়ামের ভেতর সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের অবস্থান সেখানে। আর সেখানেই মুখোমুখি হচ্ছে বিশ্বের সাবেক দুই চ্যাম্পিয়ন ইটালী ও ইংল্যান্ড। এর ভেতর ইটালি আবার চারবার এবং ইংল্যান্ড একবার বিশ্ব চ্যাম্পিয়ন। ব্রাজিলের পর সর্বোচ্চ ৪বার চ্যাম্পিয়ন আজ্জুরিরা। ফুটবল ম্যাচের আবহে আবহাওয়া ও কন্ডিশনের বড় ব্যাপার হয়ে ওঠাকে ব্যতিক্রমই মানতে হবে। এই কন্ডিশনে মানিয়ে নিতেই এই দুই সেরা দল আজ প্রথমবারের মতো ল্যাটিন আমেরিকান দেশটিতে মুখোমুখি হচ্ছে। ইউরোপিয়ান দেশগুলোর জন্য ব্রাজিলের কন্ডিশন যে খুব স্বস্তিদায়ক হবে না, সেটি জানা ছিল সবার। এর মধ্যে সবচেয়ে অস্বস্তিদায়ক আবার মানউস। আমাজন অঞ্চলের মাঝে আমাজোনিয়া স্টেডিয়ামের তাপমাত্রা ও আর্দ্রতা শীতপ্রধান মহাদেশের দেশগুলোর পারফরম্যান্সে প্রভাব ফেলবে নিশ্চিত। ড্রয়ের আগে সবারই তাই প্রার্থনা ছিল, ডি গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে যে মানাউসে, সেই গ্রুপে যেন না পড়ি। ইংল্যান্ড ক্যাম্প থেকে তো প্রকাশ্যেই বলা হয়েছিল তা। কী দুর্ভাগ্য, সেই ইংল্যান্ডই পড়ে গেল আমাজনের চক্করে। সবচেয়ে রহস্যময়ীর চক্করে। শনিবার বাংলাদেশ সময় রাত চারটায় ম্যাচ শুরু হলেই বোঝা যাবে কন্ডিশন মানিয়ে নেয়ার লড়াইয়ে জিতবে কোন দল। ইতালি-উরুগুয়ে-ইংল্যান্ড সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়নের দেখা হয়ে যাচ্ছে প্রথম পর্বেই। এদের মধ্যে দ্বিতীয় রাউন্ডে ওঠার অধিকার পাবে কেবল দুটি দল। এবারকার বিশ্বকাপে এটাকে ডেথ গ্রুপ বলা হচ্ছে। দুর্ভাগা ছাড়া নিজেদের আর কী ভাববে পরাশক্তি-ত্রয়। আর গ্রুপের চতুর্থ দল কোস্টা রিকা। ফুটবল-দেবতার অভিশাপ যে কেন তাদের উপর পড়ল, এই ভাবনাতেই শুরু করবে তারা বিশ্বকাপ। এমন গ্রুপে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ইতালি-ইংল্যান্ডের সর্বশেষ দেখা যেমন দুই বছর আগের ইউরোতে। সেই ম্যাচটি টাইব্রেকার গড়ালেও ১২০ মিনিট জুড়ে আধিপত্য ছিল আজ্জুরিদের। বিশেষ করে আন্দ্রেয়া পিরলো যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের জাদুকরী পায়ে ধরে রেখেছিলেন, ইংলিশরা নিশ্চিতভাবেই তা ভোলেনি। সেই পিরলো আছেন এখনো। আছেন জানলুইজি বুফ্ফন ও দানিয়েল দে রস্সি। আট বছর আগের বিশ্বকাপ জয়ের তিন সেনানী। ইতালির শক্তির বড় এক একটা অংশ এই অভিজ্ঞ তিন জন। তবে সর্বশেষ খবরে জানা গেছে বুফফন কে তুলছেন না প্রথম ডু অর ডাই ম্যাচে কোচ। সঙ্গে মারিও বালোতেল্লির প্রতিভার দীপ্তিতে উজ্জ্বল বেপরোয়া তারুণ্য। গত বিশ্বকাপের প্রথম রাউন্ডে তারা বাদ পরলেও ইউরোর ফাইনালে উঠে আবার ইঙ্গিত দিয়েছে কক্ষপথে ফেরার। গত বছরের কনফেডারেশন্স কাপের সেমিফাইনালেও উঠেছিল তারা। অন্যদিকে ইংল্যান্ডের নিয়তি আটকা পড়ে আছে সেই দ্বিতীয় রাউন্ড আর কোয়ার্টার-ফাইনালেই। বিশ্বকাপ কিংবা ইউরো-সব টুর্নামেন্টে ফেভারিট হিসেবে শুরু করে দ্রুত বিদায় নেওয়াটা তাদের সাম্প্রতিককালের ইতিহাস। সে কারণেই কিনা, এবার আর ফেভারিটের তকমা জুড়ে নেই তাদের সাথে। ইতালির মতো অভিজ্ঞতায় আস্থা না রেখে তারুণ্যের জয়গানই রয় হজসনের স্কোয়াডে। গত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ১-৪ গোলে জার্মানির কাছে হেরে বিদায় নেওয়া একাদশের তিনজনই কেবল হয়তো আজ থাকবেন প্রথম একাদশে। ওয়েইন রুনি, স্টিভেন জেরার্ড ও গ্লেন জনসন। অ্যাডাম লালানা, রাহিম স্টার্লিং, ড্যানিয়েল স্টারিজ, জর্ডান হেন্ডারসনদের মতো তরুণ খেলোয়াড়রা আজ বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখোমুখি অগ্নিপরীক্ষায়। ব্রাাজিলের পর সবচেয়ে বেশি চার বার বিশ্বকাপ জেতা ইতালি যে তাদের প্রতিপক্ষ। তারপরও আশার কিন্তু কমতি নেই ইংল্যান্ড ক্যাম্পে। রুনির কণ্ঠে যেমন দিন কয়েক আগে শোনা গেছে আত্মবিশ্বাসী সুর, আমি যতগুলো ইংল্যান্ড স্কোয়াডে খেলেছি, তার মধ্যে এটি সম্ভবত সেরা। ইতালি দলের আত্মবিশ্বাসের পারদ আরো উঁচুতে। পিরলোর কথার তারই প্রতিফলন, বিশ্বকাপ জয়ের সামর্থ্য আমাদের আছে। গ্রুপ পর্ব কিংবা কোয়ার্টার ফাইনাল থেকে বাদ হয়ে যাওয়াটা আমি মেনে নেব না। সব ধাপ পেরিয়ে শিরোপা জেতার শক্তি আছে ইতালির। সব ধাপ বলতে তো ফাইনাল পর্যন্ত সিঁড়ির সাতটি ধাপ। ব্রাজিল-আর্জেন্টিনার মতো সহজ গ্রুপে পড়া দলগুলোর ক্ষেত্রে প্রথম তিনটি ধাপ কেবলই আনুষ্ঠানিকতা। ইতালির জন্য তা নয়। বরং প্রথম ধাপ থেকেই তাদের খেলতে হবে নকআউট রাউন্ডের মতো। তবে ইংল্যান্ডের বিপক্ষে একটি সুবিধা আছে তাদের-বিশ্বকাপে কখনোই এই দলটির কাছে হারেনি আজ্জুরি। তবে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে স্লো স্টার্টার হিসেবে একটা তকমা তাদের গায়ে লেগে আছে। ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে সেটিও ঝেড়ে ফেলার চ্যালেঞ্জ ইতালির। এখন খেলার মাঠে তার প্রমাণ দিতে হবে আজ্জুরিদের। আর দুই দলের জন্যই অভিন্ন চ্যালেঞ্জ? মানাউসের বিরুদ্ধ আবহাওয়ায় স্বাভাবিক খেলাটা খেলতে পারা। সুতরাং দুই চ্যালেঞ্জ মোকাবেলা করে কারা এগিয়ে যাবে আজকের ম্যাচ সেটাই দেখার বিষয়। -
উরুগুয়ের বিপক্ষে কোস্টারিকা

উরুগুয়ের বিপক্ষে কোস্টারিকা

স্পোর্টস রিপোর্টার:ঢাকা: ২০তম ব্রাজিল বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে উরুগুয়ে। এদিকে নিশ্চিতভাবেই মাঠে নামা হচ্ছে না লুইস সুয়ারেসের। তবে পরের ম্যাচগুলোতে বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকারের খেলার সম্ভাবনা আছে বললেন কোচ অস্কার তাবারেস। স্বাগতিক হিসেবে ব্রাজিলে বিশ্বকাপ ব্রাজিলবাসীর কাছে অন্তহীন আক্ষেপের সমার্থক। উরুগুয়ের কাছে ব্যাপারটির মাত্রা আবার ভিন্নরকম। অনন্ত প্রেরণা হয়ে আসে তা তাদের কাছে। ১৯৫০ সালের সেই মারাকানাজো উপাখ্যানের রচয়িতা যে তারাই। ৬৪ বছর পর ব্রাজিলে আরেক বিশ্বকাপে উরুগুয়ের তাই আত্মবিশ্বাসেই মাঠে নামার কথা। কিন্তু শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় ফরতালেজায় কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচের আগে অবস্থাটা ঠিক তেমন না। সুয়ারেসের চোটে এলোমেলো উরুগুয়ে শিবির। সদ্য সমাপ্ত ক্লাব মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ মাতিয়ে লিভারপুলের জার্সিতে ৩৩ লিগ ম্যাচে সুয়ারেস করেছিলেন রেকর্ড ৩১ গোল। ৩৮ ম্যাচের ইপিএলে এটিই সর্বোচ্চ গোলের রেকর্ড। বিশ্বকাপে ইতালি-ইংল্যান্ডের সঙ্গে এক গ্রুপ পড়ে যাওয়াতেও তাই খুব একটা হাহাকার ওঠেনি উরুগুয়েতে। খেলা হবে নিজ মহাদেশে আর চেনা শত্রু ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সুয়ারেস। নকআউট পর্বে যেতে আর কী চাই। কিন্তু বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে সুয়ারেস বাঁ হাঁটুর চোটে পড়লেই সর্বনাশের কারণ হয়ে দাড়ায়। ল্যাটিল আমেরিকান এই দেশটির।, টুর্নামেন্টে আর মাঠে নামা হচ্ছে না তার। পরে তাকে বিশ্বকাপের দলে রেখে দিলেও আজ প্রথম ম্যাচে খেলানোর ঝুঁকি হয়তো নেবেন না কোচ অস্কার তাবারেস। বিশেষত সামনের দুই ম্যাচের প্রতিপক্ষ যখন সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন। প্রতিপক্ষ হিসেবে কোস্টারিকা তুলনামূলক সহজ। ফুটবল-ঐতিহ্য কিংবা ফুটবলীয় সামর্থ্য, কোনটিতেই উরুগুয়ের ধারে-কাছে নেই তারা। সুয়ারেসের চোট নিয়ে বিশ্বজুড়ে সোরগোল হলেও , কিন্তু একই দুর্ভাগ্যের শিকার তো কোস্টারিকাও। এভারটনে খেলা তাদের সেরা ডিফেন্ডার ব্রায়ান ওভিয়েদো এবং বাছাইপর্বে দলের সর্বোচ্চ গোলদাতা আলভারো সাবোরিও ইনজুরির কারণে ব্রাজিলেই যেতে পারেননি। প্রথম একাদশের রাইটব্যাক হেইনের মোরা গিয়েছিলেন। কিন্তু চোট দুর্ভাগ্যে তাকেও ফিরতে হয়েছে দেশে। হোর্হে লুই পিন্তোকে তাই নড়বড়ে এক একাদশই নামাতে হচ্ছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের বিপক্ষে। ওই বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল পুরষ্কার জেতা দিয়েগো ফোরলান থাকছেন আজ উরুগুয়ের একাদশে। তার সঙ্গে এদিনসন কাভানির জুটি কোস্টারিকার রক্ষণ ভেঙেচুরে দিতে সক্ষম। আর সেটি উরুগুয়ের জন্য প্রয়োজনও। ইতালি-ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আছে গোলপার্থক্যে এগিয়ে থাকতে হবে যে। আর চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা সুয়ারেসের জন্য মঞ্চটাও তো প্রস্তুত রাখতে হবে। ডিনিউজবিডি/সোহেল
ব্রাজিল! আমিও আছি

ব্রাজিল! আমিও আছি

স্টাফ রিপোর্টার : বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি সব সময় জয়ী দলের পক্ষে। ব্রাজিলের প্রথম ম্যাচের দুটি গোল তিনি দেখেছেন। খেলার বাকি খবর নিয়েছেন সকালে। শনিবার গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে প্রশ্ন ছোড়া হয় বিশ্বকাপ নিয়েও। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নিজেকে জয়ী দলের সমর্থক দাবি করে উপস্থিত সাংবাদিকদের কাছে জানতে চান আপনারা কোন দলের সমর্থক? সেখানে থাকা উপস্থিত সাংবাদিক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা অনেকে ব্রাজিল, ব্রাজিল বলে উচ্চারণ করলে প্রধানমন্ত্রী বলেন, আমিও আছি…।
সেক্স বোম কোর্টনির বিশ্বকাপ

সেক্স বোম কোর্টনির বিশ্বকাপ

ডিনিউজ ডেস্ক : হলিউডের হার্টথ্রব কোর্টনি স্টোডেন ব্রাজিল বিশ্বকাপ উদযাপন করলেন একটু অন্যভাবে। তিনি নিজের জন্য নিজের ডিজাইনে বানালেন একটি বিশেষ ধরনের জার্সি। তাতে বুকের বেশির ভাগ অংশই রয়ে গেল উন্মুক্ত। এ জার্সি পরে তিনি সবার নজর কাড়ার চেষ্টা করলেন। পরলেন টাইটস। এতে তার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট হয়ে ফুটে উঠল। তার গড়ন দেখলে যেকোন পুরুষ দুর্বল হয়ে পড়তে পারেন। এমন গড়ন তিনি প্রাকৃতিকভাবে অর্জন করেন নি। বেশ কয়েকবার অপারেশন করিয়ে তবেই নিজেকে সেক্স বোম হিসেবে প্রকাশ করেছেন। যখনই কোন বড় ইভেন্ট আসে তখন তিনি চেষ্টা সে ইস্যুতে নিজেকে প্রকাশ ঘটাতে। এবার বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয় নি। এবার হলিউডের একটি পার্কে তিনি ফুটবল হাতে পোজ দেন। সে ছবি তারপর ছড়িয়ে পড়েছে বিশ্বময়। আবেদনময়ী পুরুষরা হা করে তাকিয়ে আছে সে দিকে। ১৯ বসন্তের এই কোর্টনি ব্রাজিলের জার্সির ধরন পাল্টে নিয়েছেন। গলার কাছে নামিয়ে নিয়েছেন অনেকটা, যাতে শরীরের অপ্রকাশিত অংশগুলো স্পষ্ট হয়ে ওঠে। গলায় পরা হারও পরিষ্কার দেখা যায়।
শাহ আমানত থেকে ১৬ কেজি সোনা উদ্ধার

শাহ আমানত থেকে ১৬ কেজি সোনা উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৮টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। শনিবার রাত সোয়া ৯টার দিকে বিমানবন্দরে পড়ে থাকা দুটি কার্টন থেকে এসব সোনার বার পাওয়া যায় বলে কাস্টমসের সহকারী কমিশনার কাজী রেজাউল হাসান জানান। তিনি বলেন, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট সন্ধ্যায় দুবাই থেকে সরাসরি চট্টগ্রামে আসে। যাত্রীরা চলে যাওয়ার সময় বিমানবন্দরের মধ্যে পরিত্যক্ত অবস্থায় দুটি কার্টন পাওয়া যায়। “সেগুলোতে দুটি ব্যাটারির খোলসের মধ্যে মোট ১৩৮টি সোনার বার ছিল, যার ওজন ১৬ কেজি।” এসব সোনার বারের বাজারমূল্য প্রায় ছয় কোটি ৯০ লাখ টাকা বলে জানান তিনি। -
প্রীতি ‘যৌন হয়রানি’র শিকার

প্রীতি ‘যৌন হয়রানি’র শিকার

ডিনিউজ ডেস্ক : হিন্দি সিনেমার অভিনেত্রী এবং এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফাইনালে খেলা কিংস ইলেভেন পাঞ্জাবের এক মালিক প্রিতি জিনটা সাবেক প্রেমিক এবং কেইপির আরেক মালিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে যৌন হয়রানি, শারীরিক নির্যাতন এবং ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন। তিনি পুলিশের কাছে বৃহস্পতিবার একটি চিঠি দেন যা পরে এফআইআর হিসেবে গৃহীত হয়। চিঠিতে তিনি বলেন ৩০মে দক্ষিণ মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামের ভেতরে বহু লোকের সামনে তিনি ‘যৌন হয়রানি’র শিকার হন।তিনি আরও বলেন সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর প্রায়ই তাকে হয়রানি করেছেন নেস ওয়াদিয়া। সম্প্রতি এই ব্যবসায়ীর সঙ্গে জিনটার পাঁচ বছরের সম্পর্কের অবসান ঘটে। এদিকে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে ওয়াদিয়া বলেছেন, “আমি ভাবতেই পারিনা যে সে (জিনটা)এত নীচে নামতে পারে।” এক সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া বলছে, দুই মাস আগে নতুন সম্পর্কে জড়িয়েছেন ওয়াদিয়া যা জিনটা একদমই মেনে নিতে পারছিলেন না। এমনকি আইপিএল চলাকালীন ওয়াদিয়ার মায়ের সামনেই কিংস ইলেভেন পাঞ্জাবের এই দুই মালিক বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন বলেও শোনা যাচ্ছে। -
বিশ্বকাপ বির্তকে পুনম পান্ডে

বিশ্বকাপ বির্তকে পুনম পান্ডে

ডিনিউজ ডেস্ক : ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের পর্দা ওঠার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসেছেন বলিউডের বিতর্কিত নায়িকা পুনম পান্ডে। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে বিশ্বকাপ উপলক্ষে একটি ছবি প্রকাশ করেছেন। আর তা থেকেই নতুন বিতর্কের শুরু হয়েছে। টুইটারে প্রকাশিত ছবিটিতে দেখা যায়, পুনম পান্ডে বিকিনি পরিহিত অবস্থায় পোজ দিয়েছেন। ছবিটির ওপরে লেখা ছিলো, ‘ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪-ডোন্ট মিস দ্য ফুটবল ফ্রম টু ডে’। বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত এই ছবিটি নিয়ে এরই মধ্যে বলিউডে তোলপাড় শুরু হয়েছে। পুনমের ভক্তদের অনেকেই আশা করছেন এবারের বিশ্বকাপে পুনম পান্ডের পছন্দের দল শিরোপা জিতলে তিনি নগ্নও হতে পারেন। কারণ ২০১১ সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ভারতের ঘরে আসলে নগ্ন হবেন বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ভারত শিরোপা জিতলেও, কথা রাখেননি পুনম। উল্লেখ্য, ‘ব্রাজিল বিশ্বকাপ ফুটবল২০১৪’ এ পুনম পান্ডের প্রিয়দল ব্রাজিল। ইতিমধ্যে টুইটারে ব্রাজিলের জার্সি গায়ে একটি ছবিও প্রকাশ করেছেন বিতর্কিত এই নায়িকা। -
তারিন ও অপূর্বের অপ্রত্যাশিত রাত

তারিন ও অপূর্বের অপ্রত্যাশিত রাত

স্টাফ রিপোর্টার,ঢাকা: প্রায় এক বছর পর আবার নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারিন ও অপূর্ব। মেজবাহ শিকদারের রচনা ও পরিচালনায় এ নাটকটির নাম ‘অপ্রত্যাশিত রাত’। রাতে বিয়েবাড়ি থেকে পালিয়ে গিয়ে তারিন আশ্রয় নেন অপূর্ব’র বাড়িতে। কিন্তু সত্যিই কি তারিন বিয়েবাড়ি থেকে পালিয়েছিলেন! হয়তো, হয়তো বা না। এমনই দ্বন্দ্বমুখর গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অপ্রত্যাশিত রাত’ নাটকটি। আবার তারিনের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে অপূর্ব বলেন, অভিনেত্রী কিংবা কো-আর্টিস্ট হিসেবে যাই বলি না কেন, তারিন অসাধারণ। নতুন এ নাটকটিতে আমরা চেষ্টা করেছি বেশ বৈচিত্র্য আনার জন্য। আশা করি দর্শকদের ভাল লাগবে। নাটক প্রসঙ্গে তারিন বলেন, স্ক্রিপ্টটি আমার কাছে দারুণ লেগেছে, তাই কাজটি করেছি। দর্শকদের কোনভাবেই বোঝার উপায় থাকবে না নাটকে একের পর এক কি হতে যাচ্ছে। আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে এটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Saturday, June 14

মালয়েশিয়া থেকে লন্ডন ফিরেছেন তারেক রহমান

মালয়েশিয়া থেকে লন্ডন ফিরেছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১২ দিনের সফর শেষে শুক্রবার লন্ডন ফিরেছেন। সফরকালে তিনি কুয়ালালামপুরের জালান কিয়া পেঙ এ বিখ্যাত প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চেকআপ করান এবং রাস্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১২ জুন পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের তুন রাজ্জাক হল-বি’তে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন। সেখানে র‌্যাব বিলুপ্তির পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিও উদ্বোধন করেন তারেক রহমান। শুক্রবার সকাল ১০ টায় তারেক রহমান তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে কুয়ালালামপুর ত্যাগ করেন। এসময় এয়ারপোর্টে তাকে বিদায় জানান তার ব্যক্তিগত মূখ্য কর্মকর্তা মিয়া নূর উদ্দীন অপু এবং স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী। প্রসঙ্গত যে, গত ২ জুন মালয়েশিয়ায় আসেন তারেক রহমান। ঐদিন কুয়ালালামপুর বিমান বন্দরে পৌছালে তাকে স্বাগত জানান মালয়েশিয়া সরকারের কমিউনিকেশন ও মাল্টিমিডিয়া মন্ত্রনালয়ের মহাসচিব দাতো আবদুর রহীম রাজী। তারেক রহমান ২০০৮ এর ১২ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য স্বপরিবারে লন্ডন গমনের প্রায় পাঁচ বছর পর প্রথম তিনি লন্ডনের বাইরে যান গত বছরের ১ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের জন্য সউদী আরব।এক সপ্তাহকাল সউদী আরবে অবস্থান করে পবিত্র ওমরাহ পালন ও রাসূলে করিম সাল্লাল্ল¬াহু আলাইহি ওয়া সাল্ল¬ামের রওজা মোবারক জিয়ারত শেষে লন্ডনে ফিরে প্রত্যাবর্তন করেন। এরপর গেলেন কুয়ালালামপুর।
বাগদাদের পথে জঙ্গিরা

বাগদাদের পথে জঙ্গিরা

ডিনিউজ ডেস্ক,ঢাকা: নতুন কয়েকটি শহরের দখল নিয়ে ইরাকের রাজাধানী বাগদাদের কাছাকাছি পৌঁছে গেছে ইসলামি জঙ্গিরা৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাক সরকারকে সহযোগিতার জন্য সব বিকল্পই তিনি বিবেচনা করে দেখছেন৷ ইরাকি পুলিশ ও সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার সকালে বাগদাদ থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে বাকুডা শহরের কাছে সরকারি বাহিনীর সঙ্গে সুন্নি জঙ্গিদের যুদ্ধ শুরু হয়েছে৷ ২০০৩ সালে অ্যামেরিকান সৈন্যদের অভিযানের পর থেকে আরব, কুর্দি ও সুন্নি অধ্যুষিত বাকুডা শহরে প্রায়ই সংঘাত ও সহিংসতা ঘটে আসছে৷ আল-কায়েদার শাখা ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ট-এর (আইএসআইএল) জঙ্গিরা গত সোমবার এই আক্রমণ শুরুর পর সালাহেদিন প্রদেশের রাজধানী তিকরিত এবং নিনেভে প্রদেশের মসুলের নিয়ন্ত্রণ নেয়৷ তাদের হাতে পূর্বাঞ্চলীয় শহর জালাওলারও পতন হয়েছে বলে দুবাইভিত্তিক আল-আরাবিয়া টেলিভিশনের খবরে জানানো হয়েছে৷ এদিকে বিভিন্ন শহরে সুন্নি জঙ্গিদের আক্রমণের সুযোগে কুর্দি বিদ্রোহীরাও নতুন করে সক্রিয় হয়ে উঠছে৷ সরকারি সৈন্যরা পালিয়ে যাওয়ার পর কিরকুক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
‘মা-ছেলেকে আগে রিমান্ডে নিতে হবে’

‘মা-ছেলেকে আগে রিমান্ডে নিতে হবে’

ঢাকা : সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকা-ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে আগে রিমান্ডে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকালে গণভবনে তার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ‘জিয়া হত্যায় জন্য শেখ হাসিনাকে রিমান্ডে নিতে হবে’ তারেক রহমানের এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া ৯০ সালে গুলিস্তানের এক জনসভায় জিয়ার হত্যাকা-ের জন্য হঠাৎ এরশাদকে খুনি হিসেবে আখ্যায়িত করেছিলেন। কিন্তু যাকে খুনি হিসেবে আখ্যায়িত করেছেন তার কাছ থেকেই দুটি বাড়ি ও গাড়ি নিয়েছেন। এছাড়া খালেদা জিয়া ও তার ছেলেকে আমি প্রশ্ন করবো, জিয়া হত্যার পর তারা লাশ দেখতে যায়নি কেন। তাই রিমান্ডে নিলে আগে মা-ছেলেকে নিতে হবে। কারণ তাদের সঙ্গে কতটুকু সম্পর্ক ছিল। উল্লেখ্য, গত ৬ই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে ছয়দিনের এক সরকারি সফরে ওই দেশে যান। ওই সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা ছাড়াও ঢাকা ও বেইজিংয়ের মধ্যে দুটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই রয়েছে। চুক্তিগুলো হচ্ছে- বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা এবং পটুয়াখালীতে যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা। সমঝোতা স্মারকগুলো হচ্ছে- চট্টগ্রামে চীনের অর্থনৈতিক ও বিনিয়োগ অঞ্চল প্রতিষ্ঠা, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় গার্মেন্ট পল্লী প্রতিষ্ঠা। ডিনিউজ
পলকের ছবি নিয়ে ফেসবুকে ঝড়

পলকের ছবি নিয়ে ফেসবুকে ঝড়

মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য জুনায়েদ আহমেদ পলক। বয়সে যেমন তরুণ-কর্মঠ, তেমনি মানসিকতার দিক থেকেও চিরসবুজ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব কাঁধে নিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে তথ্যপ্রযুক্তির মডেল বানানোর স্বপ্ন বাস্তবায়নে উড়ে বেড়াচ্ছেন এক দেশ থেকে অন্য দেশে। মন্ত্রী হবার আগে টকশোতে ঝড় তুলতেন পলক। এবার ফেসবুকে পোস্ট করা তারই এক ছবি নিয়ে ঝড় উঠেছে সাইবার দুনিয়ায়। ফ্রান্সের মন্ট ব্লান্স গ্রামে তোলা ছবিটি গতকাল ভোররাতে (বাংলাদেশ সময়) তিনি আপলোড করেন। মটরবাইকের ওপর মডেলদের মতো বসে তোলা ছবিটি ফেসবুকে আপলোডের পরই তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে ইন্টারনেট জগতে। পড়তে থাকে মন্তব্যের পর মন্তব্য। শনিবার বিকাল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার ছবিটিতে লাইক পড়েছে ৪০০১টি। এছাড়া শেয়ার করেন ২৫ জন। যারা শেয়ার করেছেন তাদের ওয়াল থেকেও আবার ছবিটি শেয়ার করেন অনেকে। মন্তব্য করেন সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষার্থী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পর্যন্ত। খুবই দ্রত গতিতে এগিয়ে যাচ্ছে ছবিটির লাইক সংখ্যা। মন্তব্য পড়ছে পক্ষে-বিপক্ষে। শাহীন রহমান নামে জনৈক ফেসবুক ব্যবহারকারী বলছেন, ‘ইনি আমাদের মাননীয় আইসিটি মন্ত্রী, যিনি একজন পাবলিকের প্রতিনিধি। তিনি তো আর সিনেমার নায়ক নন। একটি দায়িত্বশীল চেয়ারের দায়িত্বে পলক সাহেব। কিন্তু আমি বিষ্মিত এ ধরণের হিরো মার্কা ছবি ফেসবুকে তিনি কেন প্রকাশ করেন!’ তার এ মন্তব্যের জবাব দিয়েছেন সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। তিনি বলেন, ‘শাহীন ভাই, বাংলাদেশ এখন ডিজিটাল। সুতরাং সামনে তাকান, পেছনে নয়। আমার কাছে পছন্দ হয়েছে ছবিটি।’ অন্যদিকে উৎপল দাস বলে আরেক ফেসবুক ইউজার লিখেছেন, ‘মন্ত্রী বলে কি ভাইয়ের শখ আহ্লাদ কিছু থাকবে না?’ পলকের সমালোচনা করে ফারজানা মোজাম্মেল লিখেছেন, ‘মন্ত্রী হিসেবে এ রকম ছবি দেওয়া শোভনীয় নয়। এটা পারিবারিক অ্যালবামেই মানায়।’ আরিফ হোসেন লিখেছেন, ‘ভাইজান মনে হয় বিয়ের পাত্রী খুঁজছেন।’- এ রকম শত শত মন্তব্যের ঝড় বইছে ফেসবুক ওয়ালে। হিট বাড়ছে প্রতিমন্ত্রীর ফেসবুকে। শেয়ার হচ্ছে ছবি। দ্রুত বাড়ছে লাইকের সংখ্যা।

Saturday, May 31

 কাপড় ব্যবসায় নোবেল

কাপড় ব্যবসায় নোবেল

অনেকদিন থেকেই মডেলিংয়ে নিয়মিত নন নোবেল। চাকরির ব্যস্ততার কারণে মিডিয়া থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন। তবে নোবেল এবার নামলেন কাপড় ব্যবসায়। রাজধানীর বনানীতে একটি ফ্যাশন হাউস খুলেছেন তিনি। বনানীর ১৫নং রোডের ১০৩নং বাড়িতে অবস্থিত এই ফ্যাশন হাউসটির নাম ‘আমব্রেলা’।

গতকাল ফ্যাশন হাউসটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাদিয়া ইসলাম মৌ সহ টিভি নাটক এবং সঙ্গীত ভুবনের অনেক তারকা উপস্থিত ছিলেন।

নতুন ব্যবসা সম্পর্কে নোবেল বলেন, ‘যারা ফ্যাশন সচেতন, তাদের জন্য আমার এই উদ্যোগ। দেশ এবং দেশের বাইরের মানসম্মত প্রডাক্টের কালেকশন থাকছে আমার এই হাউসে।'

রায়হান খানের পরিচালনায় ‘রেস’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করছেন নোবেল। গত এপ্রিলে ব্যাংককের পাতায়ায় নাটকটির শুটিং করেছেন বেশ কয়েকদিন। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/294874.html#sthash.QCUJ3GTg.dpuf
 আবোল তাবোল পাগলের গল্প

আবোল তাবোল পাগলের গল্প

তারা তিনজন আবোল তাবোল পাগলের দল। কায়েস আরজু আবোল তাবোল ছেলে আর আইরিন পাগল পাগল মেয়ে। তাদের এই আচরণকে উসকে দিয়েছেন পরিচালক সাইফ চন্দন। একেবারে হাতেপায়ে ধরিয়ে দেখিয়ে দিয়েছেন কীভাবে আবোল তাবোল আর পাগল হতে হয়!

তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় হয়ে গেল একটি সিনেমা। ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। একটু বোধহয় ভুল হলো। শুধু এই তিনজনকে দিয়েই কি সিনেমা হয়ে যায়? এত সহজ? না, এরমধ্যে অনেক গল্প আছে, আছে অসংখ্য জোড়া হাতের পরিশ্রম। সে সব কথা শুনতেই বাংলানিউজ আমন্ত্রণ জানিয়েছিল সাইফ চন্দন, আরজু আর আইরিনকে। ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ সিনেমার পর্দা আর পর্দার পেছনের মূল তিন কুশলী তারা-
নামের মধ্যেই বুঝা যায়, প্রেমের গল্পের ছবি এটি। তবে নির্মাতা সাইফ চন্দনের কথায় জানা গেল,  ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ শুধুই একটি প্রেমের ছবি না, থ্রিলারও। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির গল্প নিয়েই এর কাহিনি। এই সিনেমায় জড়িয়ে আছে সাইফের বাস্তব জীবনের গল্পও।'



সেই গল্প তুলে ধরতে আরজু আইরিন কেন? সাইফ বললেন, ‘আমি একটা ভালো সিনেমা বানাতে চেয়েছি। এখানে ছবির গল্পই তাদের মতো দু’জনকে চেয়েছে। আমি বড় মাপের আর্টিস্ট নিতে চাইনি। আমার মনে হয়েছে আরজু আইরিনকে আমি যতটুকু জানি তারা সিরিয়াস, কাজে মনোযোগী। শেষপর্যন্ত আমার কাজটা খুব ভালোভাবেই শেষ হয়েছে।’

নিরব শ্রোতা হয়ে পরিচালকের কথা শুনছিলেন আরজু। সাইফ চন্দনের এটি প্রথম সিনেমা হলেও আরজুর জন্য নয়। ২০০৭ সালে ‘তুমি আছো হৃদয়ে’ দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক। এরপর মুক্তি পেয়েছে আরো কয়েকটি। ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ তার ষষ্ঠ সিনেমা।



আরজু বললেন, ‘এই সিনেমাটা নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। এখন তো দর্শক দেশের বাইরের মুভি-ই বেশি দেখছে। তাদের মতো করে সম্ভব না, তবে কাছাকাছি পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি। সবাই মিলে একটা টিম হয়ে কাজ করেছি।’

আর আইরিন কী বলেন? সিনেমার মত বাস্তব জীবনে তিনি কতটা পাগল পাগল ধরনের? শুনেই হেসে ওঠেন। বলেন, ‘এমনিতে আমি কিছুটা আউলা ঝাউলা। আর পাগল পাগল.. হয়তো কিছুটা। এখানে আমি দুইটা চরিত্রে কাজ করেছি। তরুণী চরিত্র একটা আর আরেকটা বৃদ্ধা চরিত্র। এই সিনেমাটায় অনেক কষ্ট করেছি তো, তাই আশাটা বেশি। মজার ঘটনা হচ্ছে, শুটিংয়ের সময় আমাদের ইউনিটের যতজনের জন্মদিন ছিল, সবার জন্মদিন উদযাপন করেছি আমরা।’
আইরিনের কথার সমর্থনে আনন্দজাগানিয়া অনেক কথা বের হয়ে এলো সাইফ-আরজুর মুখেও। তবে এই সিনেমা সবটুকু যে আনন্দের ছিল, তাও না। বেশ কিছু বাধা-বিপত্তি আসে শুরুর থেকেই।



শুটিং শুরুর তিনদিনের মাথায় মোটরসাইকেলের এক শট দিতে গিয়ে আঘাত পান আরজু। সেই এক আঘাতের চোটে তিনমাস বিছানায় কাটাতে হয় তাকে। আরেকবার পরিচালক নিজেই স্টান্টম্যানের একটি দৃশ্যে নায়িকাকে নিয়ে শট দিচ্ছিলেন। সেবার পড়ে গিয়ে আইরিনের হাত আর কোমরের অংশ কেটে যায়। হাতে ব্যথা পান পরিচালক সাইফ। এই নিয়ে আবার একমাস শুটিং বন্ধ। এছাড়া সিনেমার আরেক নায়িকা সিগারেট খাওয়ার দৃশ্যে অভিনয় করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, ইউনিটের একজনের মাথায় লাইট ভেঙে পড়া, তিনদিনের শিডিউলে কক্সবাজারে গিয়ে প্রথম দুইদিনই বৃষ্টিতে পণ্ড- এমন নানান অপ্রত্যাশিত ঘটনা তো ছিলই।

তবে বড় এক দূর্ভোগে পড়তে হয়েছে শুটিয়ের শেষের দিকে এসে। ক্যামেরা থেকে শুটিংয়ের ফুটেজ নিতে গিয়ে দেখা গেল পাক্কা দুইদিনের শুটিং নাই। তিন সাড়ে তিন লাখ টাকার ক্ষতি!
তবে প্রযোজক শামীম আলমের সহযোগিতায় সে ধাক্কা কাটিয়ে উঠতে পেরেছিলেন পরিচালক।



প্রযোজকের পাশাপাশি সাইফ চন্দন প্রশংসা করলেন ক্যামেরাম্যন হৃদয় খান, এডিটিং প্যানেলের মোস্তফা কামাল রাজ, ডাবিংয়ের রিপন নাথসহ শাহীন কবির টুটুল, শেখ এমদাদ সুমনদেরও। বিভিন্নভাবে তারা ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ সিনেমার জন্য সহায়তা করেছেন।

পোস্ট প্রডাকশনের কাজ শেষে চলতি মাসের শেষ দিকে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে। গত বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির অডিও প্রকাশ করা হয়েছিল। সাইফ চন্দন জানালেন, এবার আরো বেশি চমক রেখে সিনেমাটির প্রিমিয়ার করা হবে। মুক্তি দেয়া হবে রমজানের আগেই।

Saturday, March 22

৭৬ কোটি মানুষের নিরাপদ পানির অভাব

৭৬ কোটি মানুষের নিরাপদ পানির অভাব

ঢাকা: 'পানি ও শক্তি' এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও শনিবার পালিত হচ্ছে বিশ্বপানি দিবস। ১৯৯৩ সাল থেকে প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
পানির জন্য শক্তির প্রয়োজন। আর শক্তির জন্য পানিরও প্রয়োজন। কিন্তু পানির জন্য মানুষ শক্তিহীন হয়ে পড়ছে। বিশ্বপানি দিবসের প্রাক্কালে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের এক বিবৃতিতে জানানো হয়, নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যসেবার অভাবের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কারণে প্রতিদিন পাঁচ বছরের কম বয়সী এক হাজার চারশ' শিশু প্রাণ হারায়।

বিবৃতিতে বলা হয়, সারাবিশ্বে নিরাপদ পানীয় পানি সংক্রান্ত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের প্রায় চার বছর পর এবং জাতিসংঘ সাধারণ পরিষদে 'পানি পাওয়ার সুযোগ একটি মানবাধিকার' বলে ঘোষণা দেয়ার পরও ৭৫ কোটিরও বেশি মানুষ এই মৌলিক চাহিদা বঞ্চিত রয়ে গেছে, যাদের অধিকাংশই দরিদ্র।

ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যৌথ সমীক্ষায় দেখা গেছে, ২০১৩ সালের হিসাব অনুযায়ী ৭৬ কোটি ৮০ লাখ মানুষের নিরাপদ পানি পানের সুযোগ নেই। এ কারণে প্রতি বছর অসুস্থ হয়ে মারা যায় হাজারো শিশু। পানীয় জলের সুবিধাবঞ্চিত বেশিরভাগ মানুষই দরিদ্র এবং দুর্গম গ্রামাঞ্চলে বা বস্তিতে বাস করে।

ইউনিসেফের বিশ্বপানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্য কর্মসূচির প্রধান সঞ্জয় বিজেসেকেরা বলেন, ‘ধনী বা দরিদ্র্য যাই হোক না কেন, প্রতিটি শিশুরই বেঁচে থাকার অধিকার, স্বাস্থ্যের অধিকার এবং একটি নিশ্চিত ভবিষ্যতের অধিকার রয়েছে। পৃথিবীর প্রতিটি পুরুষ, নারী ও শিশু যে পর্যন্ত না পানি এবং পয়ঃনিষ্কাশনের সুযোগ পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাইকে কাজ চালিয়ে যেতে হবে। কারণ এটা তাদের মানবাধিকার।

বিবৃতিতে জানানো হয়েছে, চলতি সপ্তাহে নিরাপদ পানি প্রাপ্তির সুবিধাবঞ্চিত ৭০ কোটি ৮০ লাখ ৮০ হাজার লোকের জন্য সহযোগিতা কামনা করে বিশ্বব্যাপী একটি সামাজিক গণপ্রচারাভিযান উদ্বোধন করেছে ইউনিসেফ।

দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিশেষ বাণী দিয়েছেন। বাংলাদেশসহ সমগ্র বিশ্ব দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বব্যাংকের ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রাম, অ্যাকশন এইড বাংলাদেশ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।

দিবসটি উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের যৌথ আয়োজনে সকাল ১০টায় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। অ্যাকশন এইড বাংলাদেশ সিরডাপ মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় আন্তঃদেশীয় নদী বিষয়ক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।

বাংলামেইল২৪ডটকম/

Wednesday, April 3

কানাইঘাটে চোরাকারবারীদের হামলায় ৩ বিজিবি সদস্য গুরুতর আহত

কানাইঘাটে চোরাকারবারীদের হামলায় ৩ বিজিবি সদস্য গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় চোরাকারবারীদের হামলায় ৩ বিজিবি সদস্য আহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত আড়াইটায় সুরাইঘাট সীমান্ত বিজিবি ক্যাম্পের অধীন বড়বন্দ ১ম খন্ড এলাকায়। থানা ও বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত অনুমান আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে সুরইঘাট সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা বড়বন্দ ১ম খন্ড এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় খাসিয়া পানসহ সোনাতনপুঞ্জি গ্রামের আনোয়ার হোসেন ও তার অপর ৭ সহযোগীকে আটক করতে সক্ষম হলেও অন্যান্য চোরাকারবারীরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর পালিয়ে যাওয়া চোরাকারবারীরা প্রায় ৭০/৮০ জন বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে আটকৃত পান ও চোরাকারবারীদের ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সুরইঘাট সীমান্ত ফাঁড়ির ৩ সদস্য আহত হন। আহতরা হলেন হাবিলদার রফিকুল ইসলাম, ল্যান্স নায়েক লুৎফুর রহমান ও নায়েক বেলাল হোসেন। এদের মধ্যে হাবিলদার রফিকুল ইসলাম ও ল্যান্স নায়েক লুৎফুর রহমানের জখম গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নায়েক বেলাল হোসেনকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় সুরইঘাট সীমান্ত ফাঁড়ির হাবিলদার মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সোনাতনপুঞ্জি গ্রামের আনোয়ার হোসেন ও তার অপর সহযোগী ৮ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরও ৭০/৮০ জনকে আসামী করে কানাইঘাট থানায় একটি মামলা (নং-৩, তাং-০৩/০৪/১৩) দায়ের করেছেন।