কানাইঘাট নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দর কাল সোমবার থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেট স্বর্ণ কাল থেকে ৪২ হাজার ৫১৫ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেট ৪০ হাজার ৪১৫ এবং ১৮ ক্যারেটের দাম কমে হচ্ছে ৩৩ হাজার ৭৬৭ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২২ হাজার ৬৮৬ টাকা।
জুয়েলার্স সমিতি আজ রোববার (০৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
জুয়েলার্স সমিতি বলছে, আজ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৩ হাজার ৭৪০,২১ ক্যারেট ৪১ হাজার ৬৪০ এবং ১৮ ক্যারেট ৩৪ হাজার ৯৯২ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৩ হাজার ৯১১ টাকা।
Showing posts with label সর্বশেষ সংবাদ. Show all posts
Showing posts with label সর্বশেষ সংবাদ. Show all posts
Sunday, November 8
ফাঁসির রায় শোনার পর যা করলো কামরুল
কানাইঘাট নিউজ ডেস্ক:
আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ফাঁসির রায় ঘোষণার পর স্বাভাবিক ছিলেন প্রধান আসামি কামরুল ইসলাম। তাকে বিচলিত বা তার চেহারায় কোনো ভাবান্তর দেখা যায়নি। আদালত চলা থেকে প্রিজন ভ্যানে ওঠা পর্যন্ত কামরুল ছিলেন স্বাভাবিক।
রবিবার বিচারক রায় পড়ার সময় অন্যান্য আসামির সঙ্গে কাঠগড়ায় ছিলেন কামরুল।
রায় ঘোষণার পরপরই আদালতের বারান্দায় মামলার অন্যতম আসামি মৃত্যুদণ্ড পাওয়া বাদলের মা তুরুনা বেগম হাউমাউ করে কেঁদে উঠলে জনতার রোষানলে পড়েন তিনি। এ সময় উত্তেজিত জনতা বাদলের মাকে তিরস্কার করেন।
এদিকে, রায়ের পর আসামিদের প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়ার সময় জনতা ‘ফাঁসি-ফাঁসি’ স্লোগানে আদালত চত্বর প্রকম্পিত করে তোলেন। উপস্থিত জনতা এ সময় প্রিজন ভ্যান লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন।
মামলার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাষ্টপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেন, “আদালত এত অল্প সময়ে এই রায়ের মাধ্যমে নজির স্থাপন করেছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।”
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান প্রতিক্রিয়ায় বলেন, “আমরা আশা করেছিলাম, এ মামলায় আসামিরা খালাস পাবেন। তবে আমাদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। আমরা ন্যায়বিচারের স্বার্থে উচ্চ আদালতে যাব।”
নিহত রাজনের বাবা শেখ আজিজুল ইসলাম প্রতিক্রিয়ায় বলেন, “আদালতের রায়ে আমি সন্তুষ্ট। আল্লাহ আমাদের প্রতি ন্যায়বিচার করেছেন।”
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতন করে ১৩ বছরের শিশু রাজনকে হত্যা করা হয়। নির্যাতনের সময় ঘাতকরা নির্যাতনের দৃশ্য ভিডিওচিত্রে ধারণ করে, যা পরে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি হয়।
এ ঘটনায় একে একে মুহিতের স্ত্রীসহ মোট ১২ জনকে আটক করা হয়, যাদের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে গত ১৬ আগস্ট ১৩ জনকে আসামি করে এ মামলায় আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।
আদালত ২৪ আগস্ট চার্জশিট আমলে নেন। পরে ২২ সেপ্টেম্বর ১৩ জনকে অভিযুক্ত করে রাজন হত্যা মামলায় চার্জ গঠন করেন আদালত।
মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আদালত একসঙ্গে ৯টি সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন। পরবর্তী সময়ে ১৫ সাক্ষীর পুনরায় সাক্ষ্য নেয়ার আবেদন করলে আদালত ১১ জনের অনুমতি দেন। টানা ৩ দিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৭ অক্টোবর আদালত মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।
"কিতা লাগি ভিডিও করাত গেলাম ! ভিডিও করিয়া আইজ ফাসি গেছি"
কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে আজ রবিবার। রায়ে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত ৪ জন হচ্ছে জালালাবাদ থানার শেখপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে কামরুল ইসলাম, একই থানার পীরপুর গ্রামের মৃত মব উল্লাহর ছেলে সাদিক আহমদ ময়না ওরফে বড় ময়না ওরফে ময়না চৌকিদার (৪৫), শেখপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজউদ্দিন আহমদ ওরফে বাদল (২৮) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের অলিউর রহমান ওরফে অলিউল্লাহর ছেলে মো. জাকির হোসেন পাভেল ওরফে রাজু (১৮)।
তন্মধ্যে পাভেল পলাতক রয়েছে। বাকি তিন জন আজ আদালতে উপস্থিত ছিল।
ফাঁসির আদেশ হওয়ার পর আদালতে কান্নায় ভেঙে পড়ে তারা। একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে তারা।
এসময় কামরুল রাজনের নির্যাতনের ভিডিওচিত্র ধারণকারী নূর মিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নূর মিয়াকেও কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়ে।
কাঠগড়ায় দাঁড়িয়ে নূর মিয়া বলতে থাকে- ‘কিতা লাগি ভিডিও করাত গেলাম। ভিডিও করিয়া আইজ ফাসি গেছি।’ (কেন ভিডিও করতে গেলাম। ভিডিও করে আজ ফেসে গেছি।)
তোলপাড় করা সেই ভিডিও : ’কোন সিস্টমে তরে মারতাম খ’
নোমান বিন আরমান : {ভোরের কোমল আলো যখন ফোটছে। সাহরির পর ঘুমন্ত সকলে। সেই আলো ফোটা ভোরে পৈশাচিক উল্লাসে নির্মম ও পেশাদার নির্যাতনের পর হত্যা করা হয় শিশু রাজন। শেখ সামিউল আলম রাজন নামের তেরো বছরের ওই শিশুকে নির্যাতন করার প্রায় আধাঘণ্টা একটি ভিডিও ক্লিপ তোলপাড়া তুলে ছিল দেশের সীমান্ত ছাড়িয়ে সারা বিশ্বে। কী ছিল সেই ভিডিওতে। এনিয়ে ওই ১২ জুলাই সিলেটের সকালের রিপোর্টি পুনর্পাঠ।}
রাজনকে নির্যাতনের সময় তাকে উদ্দেশ করে ঘাতকদের বলতে শোনা গেছে, ‘কোন সিস্টমে তরে মারতাম খ, আমরার হখল সিস্টম জানা আছে’। (তোকে কীভাবে মারব বল, আমরার সব পদ্ধতি জানা আছে)।
নির্যাতনের সময় ঘাতকরা জানতে চায় সে ‘খুশি’ কিনা। এই বলে তারা রোল দিয়ে তার পায়ে পেটাতে থাকে। এসময় রাজন কাতর সুরে বলে, আড্ডিত মাইর না রেবা, এখটা মারছ খুশি অইছি’। তখন ঘাতকদের একজন বলে, এখটা খাইছ খুশি, দুইটা খাইলে ডবল খুশি’! এই বল তারা উল্লাসে ফেটে পড়ে।
লোমহর্ষক এই নির্যাতনের ভিডিওচিত্র ফেসবুক-ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। গোপন কারও তোলা ভিডিও নয়। খোদ নির্যাতনকারীরাই সেটি পরিকল্পিতভাবে তুলে। এবং উল্লাস করতে করতে তার ভিডিওধারণ করেছে। ‘লাইভ নির্যাতনের’ এই ভিডিওটিও তারা আবার নিজেরাই ফেসবুকে আপলোড করেছে।
নির্যাতনকারীদের যে সঙ্গী ভিডিও ধারণ করছিল, তাকে উদ্দেশ করে নির্যাতনকারীরা জানতে চায়, ঠিকমতো ভিডিও ধারণ হচ্ছে কি-না। ‘ফেসবুকে ছাড়ি দিছি, অখন সারা দুনিয়ার মানুষ দেখব…’ জবাব দেয় ভিডিওধারণকারী।
রাজনকে তারা নির্যাতন করে হত্যা করেছে চুরির অপবাদে। সিনেমাটিক স্টাইলে চলা অই নির্যাতনের সময় শিশুটির স্পর্শকাতর অঙ্গে বারবার খোচানো হয়েছে। রোলার দিয়ে সেখানে অশ্লীল ইঙ্গিতসূচক ঘা ও আঘাত করা হয়েছে। এইসময় নির্যাতনস্থলের বন্ধ মার্কেটের একটি পিলারের সাথে তাকে পিচমোড়া করে বেধে রাখা হয়েছিল। বাধন খুলে মাটিতে ফেলেও তাকে নানা ‘সিস্টমে’ নিপীড়ন করতে দেখা গেছে।
টানা ২৮ মিনিটের ওই ভিডিও চিত্রের প্রতি মুহূর্তের নির্যাতনের নানা ’সিস্টম’ পরিলক্ষিত হয়েছে। নির্যাতন সইতে না পেরে শিশুটির আর্তচিৎকারের সময়, সিনেমার মত অট্টহাসিতে ফেটে পড়েছে ঘাতকরা। আঘাত করতে করতে তারা ঘেমে উঠেছে। সেগুলো সয়ে যাওয়া শিশুটি যখন ‘পানি’ খাওয়ার জন্যে তাদের বারবার অনুনয় করেছে, তখন নির্যাতনকারীরা বলছে, ‘ঘাম’ খা।
কয়েক মিনিটের জন্য রাজনকে হাতের বাঁধন খুলে রশি লাগিয়ে হাঁটতে দেওয়া হয়। ঘাতকরা ভেবেছিল, এত নির্যাতনের পর তার আর হাটার শক্তি নেই। সে মাটিতে ধপ করে পড়ে যাবে। কিন্তু ভয়ে হাটতে থাকা শিশুটিকে উদ্দেশ করে তখন তারা বলে, ‘আড়গোড় (হাড়গোড়) দেখি এখনো ঠিক আছে, ইগুরে (ওকে) আরও মারো…’ এরপর রাজনের বাঁ হাত খুঁটির সঙ্গে বেঁধে রেখে আরেকদফা পেটানো হয়। এইভাবে দফায় দফায় শিশুটির নখে, মাথা পেট ও উড়োসহ শরীরের বিভিন্ন স্থানে রোল দিয়ে আঘাত করা হয়। এক সময় বাঁ হাত ও ডান পা ধরে মুচড়াতেও দেখা যায়।
ভিডিওটি এতটাই নির্মম আর পৈশাচিক, সিনেমার ভিলেনরাও এই নিপীড়ন দেখে আতকে উঠবে। কিন্তু এতটুকু গায়ে লাগেনি। এতটুকু দয়া হয়নি ঘাতকদের। তারা তাকে হত্যা করেই ক্ষান্ত হয়েছে। বলেছে, ‘তরে এমন শিক্ষা দিমু, হালার হালা (শালর শাল) জীবনে আর চুরি খরতে (করতে) ফারতে (পাড়বে) নায় (না)’। ঠিকই জীবনই দিয়ে চুরির অপবাদের মূল্য দিয়েছে শিশুটি।
সিলেট-সুনামঞ্জ রোডের কুমারগাঁও বাসস্টেশন এলাকার বড়গাঁওস্থ সুন্দর আলী মার্কেটের একটি ওয়ার্কশপের সামনে বারান্দার খুঁটিতে বেঁধে রেখে নির্যাতন করা হয় রাজনকে। কণ্ঠস্বর ও চিত্র থেকে অনুমেয় ৫/৬ ঘাতক মিলে এই শিশুটিকে নির্যাতন করে।
প্রসঙ্গত, গত বুধবার (৮জুলাই) সকাল সাতটার দিকে শিশুটিকে এমন নির্যাতন করে লাশ গুমের চেষ্টা করা হয়। ওইদিন পর্যন্ত সেটি গুমই ছিল। বুধবার রাত ১১টার দিকে একটি মাইক্রোবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে বুধবার রাত ১১টায় থানায় গিয়ে পরিবারের সদস্যরা শনাক্ত করেন। এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় রাজনের লাশ ফেলার সময় হাতেনাতে আটক মুহিত ও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৪৫) আসামি করা হয়েছে। মামলার এজহারনামীয় অন্য আসামিদের গ্রেফতার করতে শনিবার দিবাগত রাতে কুমারগাঁও এলাকাসহ বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান চালালেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
রাজনের বাড়ি কুমারগাঁও বাসস্টেশন পার্শ্ববর্তী সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে। রাজনের বাবা শেখ আজিজুর রহমান পেশায় একজন মাইক্রোবাসচালক। তাঁর দুই ছেলের মধ্যে রাজন বড়। অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা রাজন সবজি বিক্রি করত।
আজিজুর জানান- তিনি যেদিন ভাড়ায় মাইক্রোবাস চালাতে পারেন না, সেদিন সংসার খরচ চালাতে সবজি বিক্রি করতে বের হয় রাজন।
মা লুবনা আক্তার জানান- ওইদিন (বুধবার) রাজনের বাবা গাড়িতে (ভাড়ার ট্রিপে) ছিলেন বলে বাড়ি ফিরেননি। ভোরে টুকেরবাজার থেকে সবজি নিয়ে বিক্রির জন্য রাজন বের হয়েছিল। সারা দিন ছেলের খোঁজ পাননি তারা। রাতে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার সময় এক কিশোরের লাশ পাওয়ার সূত্র ধরে রাজনকে শনাক্ত করা হয়।
লুবনা বলেন- ‘আমার পুয়া (ছেলে) চোর না, ই কথা সারা এলাকার মানুষ জানে। প্রবাসী অখলতের চোর ধরার সখ পূরণ করতে গিয়া জীবন দিছে! আমি এর উচিৎ বিচার চাই।’
Friday, July 11
কানাইঘাটে “লোভাছড়া ট্যুরিস্ট ক্লাবের” আত্নপ্রকাশ
কানাইঘাট প্রতিনিধিঃবাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তের খাসিয়া-জৈন্তা
পাহাড়ের পাদদেশে অবস্থিত অসংখ্য ছোট বড় নদী বিধৌত অপূর্ব শোভায় শোভিত
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মন্ডিত জনপদের নাম হচ্ছে কানাইঘাট। এ
উপজেলার ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি ও সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র “লোভাছড়াকে”
দেশ-বিদেশে পরিচিত করে তুলতে আতœপ্রকাশ ঘটেছে “লোভাছড়া ট্যুরিষ্ট ক্লাব”
নামে একটি সংগঠনের। সাংবাদিক মাহবুবুর রশিদ-কে সভাপতি ও সাংবাদিক নিজাম
উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত ‘লোভাছড়া ট্যুরিস্ট
ক্লাবের’ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি
আব্দুন নূর, সাংবাদিক জামাল উদ্দিন, কাওছার আহমদ, সহ-সাধারণ সম্পাদক আমিনুল
ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক হেলাল
আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থসম্পাদক ফয়সল আহমদ চৌধূরী,
প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সালেহ মোঃ মাছুম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
শাহেদ শরীফ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক
সম্পাদক জাবেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কারিমা বেগম, মাহফুজ সিদ্দীকী,
সুজন চন্দ অনুপ, শাখাওয়াত হোসেন সাজু, দিলদার হোসেইন জুবের, আহসান হাবিব,
ফরহাদ কবীর। কানাইঘাটের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের পাশে অবস্থিত
লোভাছড়া পর্যটন এলাকাকে দেশ বিদেশে তুলে ধরাসহ কানাইঘাটের যে কোন তথ্য আদান
প্রদান ও পর্যটন সম্ভাবনাময় উপজেলা অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত
এলাকাকে তুলে ধরার পাশাপাশি সকল প্রকার সামাজিক ও সেবামূলক কর্মকান্ডে
নবগঠিত এ সংগঠনটি কাজ করে যাবে।