নিজস্ব প্রতিবেদক ::
দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় এএসআই জিয়াউল হকের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রতনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আলমগীর (আলম)কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমগীর একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি। তার বিরুদ্ধে জৈন্তাপুর জিআর-১৮/২২ মামলায় ৫ বছরের এবং জৈন্তাপুর জিআর-১৬০/১৮ মামলায় ২ বছরের কারাদণ্ডের আদেশ রয়েছে। মোট ৭ বছরের সাজাপ্রাপ্ত এই আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর শুক্রবার (১৯ জুন) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে কানাইঘাট থানা পুলিশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়