নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বীরদল এন.এম একাডেমির সহকারী শিক্ষক মুহাম্মদ আব্দুল মালেকের আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় গণিত শিক্ষককে হঠাৎ হারিয়ে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নেমে এসেছে শোকের আবহ।
বীরদল এন.এম একাডেমির ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দ এক যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরিদ উদ্দিন এবং প্রধান শিক্ষক মাহবুবুল হক বলেন, “মুহাম্মদ আব্দুল মালেক একজন দক্ষ, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সমগ্র শিক্ষা পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
উল্লেখ্য, শুক্রবার (১২ জুন) দুপুর প্রায় ১২টার দিকে বীরদল এন.এম একাডেমিতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে একই দিন মাগরিবের নামাজের পর বীরদল এন.এম একাডেমি মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়