নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় বসবাসরত কানাইঘাটবাসীদের অন্যতম সামাজিক সংগঠন কানাইঘাট সমিতি, ঢাকা আয়োজিত গুণীজন সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ জুন (শনিবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
রাজধানীর কাওরান বাজারস্থ জালালাবাদ ভবনের ৪র্থ তলার হলরুমে অনুষ্ঠিতব্য এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে কানাইঘাটবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি।
আয়োজকরা জানান, গুণীজন সংবর্ধনা, মতবিনিময় এবং বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে ঢাকায় অবস্থানরত কানাইঘাটবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে। তারা আশা প্রকাশ করেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।
কানাইঘাট সমিতি, ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. এহসানে এলাহী এক যৌথ বিবৃতিতে ঢাকায় বসবাসরত সকল কানাইঘাটবাসীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়