Showing posts with label ঢাকা. Show all posts
Showing posts with label ঢাকা. Show all posts

Thursday, March 14

নারায়ণগঞ্জে বাসচাপায় রিকশাচালকের মুত্যু

নারায়ণগঞ্জে বাসচাপায় রিকশাচালকের মুত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক:
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় কামাল হোসেন (৩৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এসময় স্থানীয়রা বাস ও চালককে আটক করে পুলিশে দিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পুরাতন সড়কের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নৌবাহিনী ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল বরগুনা জেলার আমতলী থানার চন্দ্র গ্রামের শাহজাহানের ছেলে। তিনি ফতুল্লার আলীগঞ্জ কাজিপাড়া এলাকায় বসবাস করে স্থানী সাসুদের অটোরিকশা ভাড়ায় চালান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, ঢাকাগামী ঢাকা মেট্রো- ব ১১-৪০৪২ নম্বরের একটি বাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক কামাল হোসেন নিহত হন। এসময় বাসসহ চালক রবিউল আওয়ালকে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

Tuesday, March 12

ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক গ্রেফতার

কানাইঘাট নিউজ ডেস্ক:
নরসিংদীর বেলাবতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেলাব থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার অভিযুক্ত প্রধান শিক্ষক হারুণ অর রশিদকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
অভিযুক্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ গাজিপুর জেলার কাপাসিয়া উপজেলার কামারগাঁও গ্রামের মৃত আবদুস ছাত্তারের ছেলে।
জানা যায়, সোমবার বিকালে উপজেলার চর উজিলাব ইউনিয়নের চর আমলাব মাধ্যমিক বিদ্যালয়ে স্পেশাল ভাবে স্কাউট চলাকালে প্রধান শিক্ষক ছাত্রীটিকে তার কক্ষে ডেকে নিয়ে যায়। পরে তাকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ছাত্রীটি কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে বাড়িতে গিয়ে অভিভাবকদের ঘটনা খুলে বলেন। খবর পেয়ে গ্রামবাসী প্রধান শিক্ষক হারুন অর রশিদকে গণধোলাই দিয়ে তার কক্ষে তালাবদ্ধ করে রাখেন।
চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বলেন, খবর পেয়ে আমি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভূইয়া রিটন বিদ্যালয়ে যাই। গিয়ে দেখি শতশত গ্রামবাসী প্রধান শিক্ষককে তার কক্ষে তালাবদ্ধ করে রেখেছে। উত্তেজিত জনতার গণপিটুনি থেকে অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে গিয়ে আমরা আহত হই। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষককে উদ্ধার করে বেলাব থানায় নিয়ে যায়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুদ্দীন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়েছিল। ধর্ষণ চেষ্টার মামলায় মঙ্গলবার তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।