Wednesday, April 15

কানাইঘাটে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের কানাইঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু হানিফ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ব্রাক্ষণগ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশু আবু হানিফ ব্রাক্ষণগ্রামের শরিফ আহমদের ছেলে এবং মাওলানা গোলাম কিবরিয়ার ভাতিজা।

পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন।


পরিবার সূত্রে জানা যায়, বুধবার আছরের সময় শিশু আবু হানিফ বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।

পরে অনেক খোঁজাখুঁজির পর আছরের সময়ই পুকুরের পানিতে ভাসতে দেখা গেলে দ্রুত তাকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে সব শেষ,নিভে যায় একটি কোমল প্রাণের আলো।

শিশুটির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের চাচা মাওলানা গোলাম কিবরিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ভাতিজা আবু হানিফ সারাদিন বাড়ি মাতিয়ে রাখত। চার-পাঁচ দিনের মধ্যেই তার দুই বছর পূর্ণ হতো। তার এমন অকাল চলে যাওয়া আমাদেরকে ভেঙে দিয়েছে।”


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়