Friday, May 29

কানাইঘাটে অসহায়দের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোরবানির গোস্ত বিতরণ


নিজস্ব প্রতিবেদক ::

বার জন্য কোরবানি’ স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও দেশব্যাপী কোরবানি কর্মসূচি বাস্তবায়ন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের ১০০টি অসহায় পরিবারের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হয়েছে।

ঈদের দিন সকাল সাড়ে ১০টায় সদর ইউনিয়নের ভাটিদিহ ও উমরগঞ্জ এলাকার দরিদ্র পরিবারের মাঝে এ গোস্ত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি ও সিলেট-৫ আসনের এমপির একান্ত সহকারী মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ’র তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির আওতায় ১০০টি দরিদ্র পরিবারের হাতে কোরবানির গোস্ত তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, ঈদের আগেই যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবারের তালিকা প্রস্তুত করা হয়। পরে সেই তালিকার ভিত্তিতে পরিবারের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হয়, যাতে সুবিধাবঞ্চিত মানুষও ঈদের আনন্দে শামিল হতে পারেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, এমন মানবিক কর্মসূচি সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি কোরবানির প্রকৃত শিক্ষা-ত্যাগ, সহমর্মিতা ও ভাগাভাগির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশজুড়ে শিক্ষা, খাদ্য, চিকিৎসা ও বিভিন্ন মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়