কানাইঘাট নিউজ ডেস্ক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কানাইঘাট সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী এবং কানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ জয়নাল উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, কোরবানি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। ঈদের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহ তায়ালা যেন সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনেন। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য তিনি দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়