Tuesday, May 26

রাশিক উদ্দিনের ঈদুল আজহার শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক :

বিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের আজীবন সদস্য ও কুয়েত প্রবাসী রাশিক উদ্দিন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার ত্যাগ, কোরবানি ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক। ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সব ভেদাভেদ ভুলে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মানসিকতা নিয়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে। দেশ ও জাতির উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শেষে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়