Thursday, July 16

কানাইঘাটে পুলিশের অভিযানে ৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, গ্রেফতার ১


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই সিগারেট ও গাড়ির ট্রায়ার জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সকালে চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সড়কের বাজার এলাকার জনৈক আজমল মিয়ার ভাড়া বাসায় অভিযান চালায় কানাইঘাট থানা পুলিশ। এ সময় ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট ও ভারতীয় কোম্পানির গাড়ির ট্রায়ার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা চোরাইপণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা। অভিযানে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের উজান বারাপৈত গ্রামের মৃত মাসুক উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এসআই শৈলস চন্দ্র দাস, এসআই শাহ আলম ও এসআই কবির হোসেন। এ ঘটনায় কানাইঘাট থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইঘাটের লোভাছড়া ও দনা সীমান্তবর্তী এলাকা দিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় বিভিন্ন চোরাইপণ্য দেশে এনে সড়কের বাজারসহ আশপাশের এলাকায় মজুদ ও বিক্রি করে আসছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সীমান্তপথে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্যের প্রবেশের কারণে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডও বাড়ছে।

পুলিশ জানিয়েছে, চোরাচালান ও অবৈধ ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়