Thursday, July 16

সহকারী শিক্ষক নেবে কানাইঘাটের স্কলার্স মডেল স্কুল


কানাইঘাট পৌরসভার স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান স্কলার্স মডেল স্কুলে প্রাথমিক শাখার জন্য জরুরি ভিত্তিতে কিছু ‘সহকারী শিক্ষক’(শুধুমাত্র মহিলা) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কলার্স মডেল স্কুল

পদের নাম: সহকারী শিক্ষক(প্রাথমিক শাখা)

পদসংখ্যা: ০৩ জন (শুধুমাত্র মহিলা)

শিক্ষাগত যোগ্যতা: বি.এ/বি.এস.এস/বি.এস.সি পাশ/বা অধ্যয়নরত (অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার)

বেতন/সম্মানী: আলোচনা সাপেক্ষে

আবেদননের নিয়মাবলী: সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার রয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও মার্কশিটের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, NID কার্ড অথবা জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি ও মোবাইল নম্বরসহ লিখিত আবেদনপত্র সভাপতি/প্রধান শিক্ষক, স্কলার্স মডেল স্কুল, কানাইঘাট পৌরসভা, সিলেট বরাবরে আগামী ২৫/০৭/২০২৬ ইং এর মধ্যে অফিস কক্ষে সরাসরি অথবা ০১৭২৮৫২২৪৫৫ এই হোয়াটসঅ্যাপ নম্বরে জমা দিতে পারবেন।





শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়