বর্তমানে তিনি সিলেট বিভাগীয় সমিতি, উত্তরা, ঢাকা-এর সাংগঠনিক ও দপ্তর সম্পাদক এবং কানাইঘাট সমিতি, ঢাকা-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কানাইঘাট প্রেসক্লাবের দাতা সদস্য, গাছবাড়ী সমাজকল্যাণ যুব সমিতি, কানাইঘাট, সিলেট-এর আজীবন সদস্য, BUFT DBA Alumni Association-এর এক্সিকিউটিভ মেম্বার, উত্তরা মডেল ক্লাব লিমিটেড এবং উত্তরা রিক্রিয়েশন ক্লাব লিমিটেডের সদস্য।
নির্বাচিত হলে একটি আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর, মানবিক ও সেবামুখী জালালাবাদ এসোসিয়েশন গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন বলে জানান বেলাল আহমেদ। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সদস্যদের সামনে ১৬ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন।
তার ঘোষিত কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে— দেশে ও প্রবাসে অবস্থানরত সদস্যদের জন্য নিরাপদ ডিজিটাল ভোটিং ব্যবস্থা চালুর উদ্যোগ, সিলেটি শিক্ষার্থীদের জন্য প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষাবৃত্তি সম্প্রসারণ, পূর্বাচলে নির্মিতব্য ভবনে সিলেট বিভাগের চার জেলার প্রতিনিধিত্বকারী সংগঠনের জন্য পৃথক মিনি অফিস প্রতিষ্ঠার উদ্যোগ, ডিজিটাল সদস্য নিবন্ধন ও গঠনতন্ত্র পরিমার্জনের মাধ্যমে সদস্যসংখ্যা বৃদ্ধি, চাকরি ও ক্যারিয়ার সহায়তায় জব সার্কুলার, ক্যারিয়ার গাইডলাইন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চালু, অসুস্থ ও অসহায় সদস্যদের জন্য কল্যাণ তহবিল, জরুরি চিকিৎসা সহায়তা ও হেল্প ডেস্ক গঠন, শিক্ষার্থী ও তরুণদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং, আইটি ও ভাষা প্রশিক্ষণ এবং বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে সহায়তা, প্রবাসী সদস্যদের জন্য বিশেষ অনলাইন হেল্প ডেস্ক ও সাপোর্ট সেন্টার চালু, নারী ও তরুণ (জেন-জি) সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ, প্রতি তিন মাস অন্তর আয়-ব্যয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ, পারিবারিক পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, শিশু ও যুব মেলা, সিনিয়র সিটিজেন সম্মেলন ও ধর্মীয় আয়োজন, মেধাবী শিক্ষার্থী, সফল উদ্যোক্তা ও গুণীজনদের সংবর্ধনা, অনলাইন অভিযোগ ও পরামর্শ ব্যবস্থা চালু, এইচএসসি পরীক্ষা দেয়া ছাএ/ছাএীদেরকে অনলাইন/ অফলাইন/ আউটরিচ কোচিং এর মাধ্যমে ইন্জিনীয়ারিং, মেডিকেল, ভার্সিটি ,আর্মি তে ভর্তির প্রস্তুতির ব্যাবস্থা করা,ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে যুব ফোরাম ও উপদেষ্টা ফোরাম গঠন এবং সিলেট বিভাগের উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা ও জনস্বার্থে জালালাবাদ এসোসিয়েশনকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা।
বেলাল আহমেদ বলেন, "আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থনই আমার এই স্বপ্ন বাস্তবায়নের প্রধান শক্তি। নির্বাচিত হলে সদস্যদের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।"
জানা গেছে, জালালাবাদ এসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচন আগামী ৩১ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে। রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এদিকে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে সংগঠনের সদস্যদের মধ্যে। সংশ্লিষ্টরা গণতান্ত্রিক পরিবেশে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভোটাধিকার প্রয়োগ এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়