Monday, May 25

ঈদের শুভেচ্ছা জানিয়ে যে বার্তা দিলেন কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান


নিজস্ব প্রতিবেদক:

বিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কানাইঘাট সদর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, আগামী ২৫ মে থেকে ১ জুন ২০২৬ পর্যন্ত ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ের মধ্যে ইউনিয়নবাসীর যেকোনো জরুরি প্রয়োজনে চেয়ারম্যানের সঙ্গে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

চেয়ারম্যান কোরবানির দিন সবাইকে সতর্কতার সঙ্গে কোরবানি আদায়ের আহ্বান জানিয়ে বলেন, কোরবানির পশু যাতে চুরি না হয় সেজন্য নিজ নিজ পশু নিরাপদে রাখা ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি।

তিনি আরও বলেন, চুরি, ছিনতাই কিংবা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিতে হবে। এ জন্য কানাইঘাট সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কবির সাহেবের মোবাইল নম্বর ০১৭২১২৬৩৫৬৪ প্রকাশ করা হয়েছে।

সবশেষে চেয়ারম্যান ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও নিরাপদ ঈদ উদযাপন কামনা করে সবাইকে ঈদ মোবারক জানান


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়