Monday, May 25

জি.এন ইন্টারন্যাশনালের ফরহাদ কবিরের ঈদুল আজহার শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক :

বিত্র ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেটের সুপরিচিত জিন্দাবাজারস্থ জি.এন ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড কনসালটেন্সি ও জি.এন কুরিয়ার সার্ভিসের স্বত্বাধিকারী ফরহাদ কবির।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, আত্মত্যাগ, মানবতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান শিক্ষা নিয়ে আসে। হযরত ইব্রাহিম (আ.)-এর অনন্য কোরবানির আদর্শ অনুসরণের মধ্য দিয়ে এই ঈদ মুসলিম উম্মাহকে আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতার বার্তা দেয়।

তিনি বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগের মানসিকতা ধারণ করা এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।

ফরহাদ কবির আরও বলেন, বর্তমান সময়ে আমাদের সবার উচিত ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং মানবিক মূল্যবোধ, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করা। পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, পবিত্র ঈদুল আজহা যেন সবার জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, কল্যাণ ও বরকত এবং দেশ ও জাতির উন্নয়ন, শান্তি ও অগ্রগতির পথকে আরও সুদৃঢ় করে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়