ঢাকা : ১৭তম দিনে অলৌকিকভাবে রেশমাকে উদ্ধার করার ঘটনায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন বিএনপির চেয়ারপারসন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শুক্রবার বিকেলে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে সেনা বাহিনীসহ উদ্ধার কর্মীরা রেশমাকে জীবিত উদ্ধার করেন। এ উদ্ধার তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট সেনা বাহিনীসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান খালেদা জিয়া।
বেগম খালেদা জিয়া রেশমার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করেন। এছাড়া ওই ধ্বংসস্তূপ থেকে যারা জীবিত উদ্ধার হয়েছে তাদের সুস্থতা কামনা এবং যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
শুক্রবার বিকেলে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল এসব কথা জানান।(ডি নিউজ)

খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়