নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. স্বপ্নীল সৌরভ রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন, কানাইঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার(২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সিএইচসিপি এসোসিয়েশন কানাইঘাট উপজেলা শাখার সভাপতি হেলাল আহমদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের, কোষাধ্যক্ষ আব্দুল মতিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত ইউএইচএফপিও ডা. স্বপ্নীল সৌরভ রায়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও,এমওডিসি,মেডিকেল অফিসারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে নবাগত ইউএইচএফপিও ডা. স্বপ্নীল সৌরভ রায় কানাইঘাটে দায়িত্ব পালনকালে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়