নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কানাইঘাট পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও নেতাকর্মীদের মধ্যে কেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কানাইঘাট পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল করিম শাহীন ও কাওছার আহমদ বাঙ্গালী, শ্রমবিষয়ক সম্পাদক জাকারিয়া সিদ্দিকী লিটন, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম ভরসা এবং পৌর বিএনপির সিনিয়র সদস্য জাকারিয়া আহমদ।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী আলতা হোসেন, উপজেলা বিএনপি নেতা শহিদ আহমদ, আবু সিদ্দেক, মো. শাহাজাহান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল আহমদ, প্রচার সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা ইসলাম উদ্দিন, হাজী গিয়াস উদ্দিন, হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সদস্যসচিব ইঞ্জিনিয়ার ফারুক আহমদ, সাতবাঁক ইউপি জাসাসের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম মেম্বার, পৌর কৃষকদলের আহ্বায়ক রাশেদুল হাসান টিটু, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শমসের আলম, উপজেলা জাসাসের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুয়াজ্জম হোসেইন আল-আমীন, সদস্যসচিব রাসেল চৌধুরী, সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল করিম ও সদস্যসচিব সুহেল আহমদ, পৌর জাসাসের সভাপতি গিয়াছ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ডালিম আহমদ, সাধারণ সম্পাদক আজির উদ্দিন মেসি, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন বড়লোক, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, পৌর মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি শাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক রাসেল আহমদ রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা যুবদল নেতা জুলাইযোদ্ধা মানিক আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুহেব আহমদ, যুবদল নেতা ইসতেহাক মালিক নাঈম, ফরহাদ সিদ্দিকী, আরাফাত রহমান খোকো সংসদের সভাপতি কয়েস আহমদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীরা।
অনুষ্ঠানে কয়েক শতাধিক নেতাকর্মীর উৎসবমুখর উপস্থিতিতে বক্তারা বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি বহুদলীয় গণতন্ত্র ও ১৯ দফা কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসানের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। বিএনপির নেতৃত্বে একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই দলের মূল লক্ষ্য।
তারা বলেন, বিএনপি বিশ্বাস করে দেশের গণতন্ত্রকামী জনগণই দলের রাজনৈতিক শক্তির মূল উৎস। জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা দলের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তা বিতরণ করা হয়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়