Monday, July 20

বাংলাদেশ যুবঐক্য পরিষদ কানাইঘাট উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন


নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের অঙ্গসংগঠন বাংলাদেশ যুবঐক্য পরিষদ-এর কানাইঘাট উপজেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন সিলেট জেলা যুবঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

সিলেট জেলা যুবঐক্য পরিষদের আহ্বায়ক বিদ্যুৎ কান্তি সেন ও সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী স্বাক্ষরিত সংগঠনের প্যাডে গত ১ জুন এ আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে বিপ্লব কান্তি দাসকে আহ্বায়ক এবং বাবুলাল সরকারকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেবরাজ রায়, বাবুল রায়, নিপুল চন্দ্র দাস, মানিক রায়, মিঠুন চৌধুরী, সুজন চন্দ অনুপ (সাংবাদিক), সুমন রাম দাস, শ্রীধাম দাস, রিপন চন্দ ও রুপন দাস।

কমিটির সদস্যরা হলেন অনিল চন্দ দাস, দিলীপ দাস, উষা দাস, শুক্লব রায়, সচীন বৈদ্য, লিটন কুমার দাস, সঞ্জয় শুক্লবৈদ্য, শ্যামল রায়, বিপ্লব রায়, বাবুল দাস, নয়ন দাস সবুজ, রনজিৎ বিশ্বাস টিটু, বিশ্বজিৎ বিশ্বাস, নিকিল দাশ, শিমুল বিশ্বাস, শুভজিৎ রায়, শান্ত দেবনাথ, সুমন দেবনাথ, বিমল কুমার দাস, অপু রায়, নরেন বিংমোন, অনিল মোহালী, রাজন চন্দ্র নাথ, মোহন চন্দ, গৌরাঙ্গ দাস, সজিব দাস, দিবশে দাস ও দিবান রায়। এছাড়া রত্না রানী দেকে মহিলা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ায় কানাইঘাট উপজেলা যুবঐক্য পরিষদের নেতৃবৃন্দ সিলেট জেলা যুবঐক্য পরিষদের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়