Saturday, June 13

ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক অভিভাবক হারালো জকিগঞ্জ-কানাইঘাট: চাকসু মামুন


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট-জকিগঞ্জের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আলেম-রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া মামুনুর রশীদ (চাকসু) মামুন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “ভিন্ন আদর্শের মানুষ হলেও সাবেক এমপি, পরম শ্রদ্ধেয় মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সাহেবের মৃত্যু জকিগঞ্জ-কানাইঘাটকে রাজনৈতিক অভিভাবকহীন করে ফেলেছে, কথাটি নির্দ্বিধায় বলা যায়।”

তিনি আরও বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন এলাকার একজন গ্রহণযোগ্য ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণে জকিগঞ্জ-কানাইঘাটের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় চাকসু মামুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, “আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই গভীর শোক সহ্য করার তাওফিক দান করেন।”

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়