Saturday, June 13

কানাইঘাটে জানাজা থেকে ফেরার পথে সুরমায় নৌকা ডুবি


কানাইঘাট নিউজ ডেস্ক:

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা থেকে ফেরার পথে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) বিকেল ৫ টার দিকে এই ঘটনা ঘটে। 

জানা যায়, শনিবার (১৩ জুন) সাড়ে ৪টায় সিলেটের কানাইঘাটে তার প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসা মাঠে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষ করে ফেরার পথে সুরমা নদীর তীরবর্তী স্থানে বাঁধা নৌকাটিতে সারিবদ্ধভাবে মুসল্লিয়ানরা উঠতে গেলে তখন নৌকাটি পানিতে তলিয়ে যায়। 

তীরবর্তী স্থানে হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জানাজা শেষ করে ফেরার পতে সুরমা নদীর তীরবর্তী স্থানে নৌকা ডুবির ঘটনা ঘটে। তবে তীরবর্তী হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ও ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। 

উল্লেখ্য, শুক্রবার (১২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী শেষ নিঃশ্বেষ ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ জুন) সাড়ে ৪টায় সিলেটের কানাইঘাটে তার প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

জানাজায় ইমামতি করেন মরহুমের একমাত্র ছেলে নাজমুস সাকিব চৌধুরী। আরও দেখুন আইসিটি সংবাদ সুনামগঞ্জ সংবাদ হবিগঞ্জ সংবাদ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলেও জানা গেছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়