নিজস্ব প্রতিবেদক:
কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য প্রফেসর এম. ফরিদ উদ্দিন।
এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় প্রফেসর ফরিদ উদ্দিন বলেন, “বিদেশের মাটিতে নিজ এলাকার একসঙ্গে পাঁচজন প্রবাসী বাংলাদেশির করুণ মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের ওপর যে অপূরণীয় ক্ষতি ও গভীর শোক নেমে এসেছে, তা ভাষায় প্রকাশের ঊর্ধ্বে।”
তিনি মহান আল্লাহর কাছে নিহতদের ক্ষমা ও জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য দোয়া করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি ধৈর্য ও শক্তি কামনা করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়