Sunday, May 24

খালেদা জিয়ার স্মৃতির টানে ২০ লাখে ‘কালো মানিক’ কিনলেন শিল্পপতি ফাহিম চৌধুরী


কানাইঘাট নিউজ ডেস্ক :

কসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য আলোচনায় আসা ‘কালো মানিক’ নামের গরুটি এবার ২০ লাখ টাকায় কিনেছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার ফাহিম আল চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান শিল্পপতি ফাহিম আল চৌধুরী।

জানা যায়, গত বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালীর কৃষক সোহাগ মৃধা তার লালন-পালন করা আলোচিত ‘কালো মানিক’ গরুটি বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চেয়েছিলেন। তবে খালেদা জিয়া উপহারটি গ্রহণ না করে গরুটি ফেরত দিয়ে সেটি সোহাগ মৃধার নিজের কাজে লাগানোর পরামর্শ দেন।

বছর ঘুরে সেই আলোচিত ‘কালো মানিক’ আবারও আলোচনায় আসে। এবার গরুটি ২০ লাখ টাকায় কিনে নেন জকিগঞ্জের  শিল্পপতি ফাহিম আল চৌধুরী।

গরুটি কেনার পর নিজের অনুভূতি জানিয়ে ফাহিম আল চৌধুরী বলেন, “এটা আমি আবেগের জায়গা থেকে কিনেছি। ম্যাডামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গরুটি কিনেছি। মহান আল্লাহ যেন ম্যাডামকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়