নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কানাইঘাট উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা শুক্রবার (২২ মে) বিকেল ২টায় কানাইঘাট পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কানাইঘাট উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা শুক্রবার (২২ মে) বিকেল ২টায় কানাইঘাট পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার সলিল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী ও পৌর শাখার সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র দাসের যৌথ সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।
প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ্র পাল। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শাখার সদস্য দুর্গা কুমার দাস, হারাধন দেব প্রভাষ, সিলেট জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বিদ্যুৎ কান্তি সেন, সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অর্নব দাস পল ও সদস্য সচিব মিথিন পাল প্রান্ত।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চৌধুরী মানিক, উপজেলা শাখার সহ-সভাপতি হরিপদ শর্মা, ডাঃ মানিক লাল দাস, সুরেশ রায়, বিশ্বজিৎ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তীসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান জনগোষ্ঠীর ন্যায্য অধিকার আদায় এবং সকল ধরনের বৈষম্য দূরীকরণের লক্ষ্যেই এ অরাজনৈতিক সংগঠনের পথচলা। তারা সংবিধান অনুযায়ী সকল ধর্মাবলম্বীর সমঅধিকার নিশ্চিত করা এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা ও মৌলিক দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।
বক্তারা নবগঠিত কানাইঘাট উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দকে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়