Friday, May 22

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কানাইঘাট উপজেলা শাখার আহ্বায়ক অপু, সদস্য সচিব বাবুলাল


সুজন চন্দ অনুপ:

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কানাইঘাট উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় কানাইঘাট পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ, নিবন্ধন ও আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে বিপ্লব কান্তি দাস অপুকে আহ্বায়ক এবং বাবুলাল সরকারকে সদস্য সচিব করে ৩ বছরের জন্য উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক বিদ্যুৎ কান্তি সেন ও সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী।

অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুল সংখ্যক যুব ঐক্য পরিষদের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে কানাইঘাটে যুব ঐক্য পরিষদের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়