Thursday, May 28

কানাইঘাটবাসীসহ মুসলিম উম্মাহকে বেলাল আহমেদের ঈদুল আজহার শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক ::

বিত্র ঈদুল আজহা উপলক্ষে কানাইঘাট উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ইমেজ ফাউন্ডেশন ও ইমেজ টেক্সট লিমিটেডের চেয়ারম্যান, সিলেট বিভাগীয় সমিতি উত্তরা’র সাংগঠনিক ও দপ্তর সম্পাদক বেলাল আহমেদ (এমবিএ)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, কোরবানি, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র উৎসব শুধু আনন্দ উদযাপনের উপলক্ষ নয়, বরং মানবতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও আত্মত্যাগের মহিমান্বিত বার্তা বহন করে।

তিনি আরও বলেন, ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগের মানসিকতা অর্জন এবং মহান আল্লাহর নির্দেশের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশ। সমাজের ধনী-গরিব, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়ালে ঈদের প্রকৃত আনন্দ ও তাৎপর্য বাস্তবায়িত হবে। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বেলাল আহমেদ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতি কামনা করে বলেন, ঈদুল আজহার শিক্ষা যদি আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হয়, তবে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

শেষে তিনি কানাইঘাটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়