কানাইঘাট নিউজ ডেস্ক :
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশ-বিদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক তাওহীদুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় সাংবাদিক তাওহীদুল ইসলাম বলেন,ঈদ উল আযহা আমাদের কেবল উৎসবের আনন্দ দেয় না, বরং এটি আমাদের মনের ভেতরের পশুবৃত্তিকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, পরম ত্যাগ ও আত্মোৎসর্গের এক অনন্য শিক্ষা দেয়। এই ত্যাগের আদর্শকে ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করা আজ সবচেয়ে বেশি প্রয়োজন। ঈদের এই পবিত্র ক্ষণ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়