বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কানাইঘাট পৌর শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে নির্মল কুমার দাসকে আহ্বায়ক এবং মিঠু বিহারী দাসকে সদস্য সচিব করে ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় কানাইঘাট পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কানাইঘাট উপজেলা ও পৌর শাখার সদস্য সংগ্রহ, নিবন্ধন ও আলোচনা সভায় সিলেট জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বিদ্যুৎ কান্তি সেন এবং সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুল সংখ্যক যুব ঐক্য পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। নবগঠিত কমিটির মাধ্যমে কানাইঘাট পৌর এলাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়