Sunday, May 24

ঈদ শুভেচ্ছা জানালেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদ


নিজস্ব প্রতিবেদক : 

বিত্র ঈদুল আজহা উপলক্ষে কানাইঘাট উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ফ্রান্স বাংলাদেশ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো যায়। তাই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শাহেদ আহমদ আরও বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। কোরবানির এই মহান আদর্শকে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

তিনি বলেন, প্রবাসে অবস্থান করলেও জন্মভূমি কানাইঘাটের মানুষের প্রতি তার ভালোবাসা, দায়বদ্ধতা ও দায়িত্ববোধ সবসময় অটুট রয়েছে। এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, ঐক্য এবং সার্বিক অগ্রগতির লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

পবিত্র ঈদুল আজহা সবার জীবনে শান্তি, সম্প্রীতি, ত্যাগের মহিমা ও কল্যাণ বয়ে আনুক-এমন শুভকামনাও ব্যক্ত করেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহেদ আহমদ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়