কানাইঘাট নিউজ ডেস্ক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কানাইঘাট উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কানাইঘাট উপজেলা যুবদলের অন্যতম নেতা,ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া শিশু-কিশোর সংগঠন কানাইঘাট উপজেলা শাখার আহ্বায়ক জনাব এহসান রানা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির এক অনন্য বার্তা বহন করে। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া।
পরিশেষে তিনি কানাইঘাট উপজেলা বাসী সহ মুসলিম উম্মাহর সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়