নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের কানাইঘাট উপজেলায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত এ সহায়তা হিসেবে মোট ৫ লাখ টাকা ২৫০ জন ইমাম-মুয়াজ্জিনের মধ্যে বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৬ মে) বিকেল ৩টায় কানাইঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসানের পক্ষে তার প্রতিনিধি দল এ অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এমপির একান্ত সহকারী মাওলানা হাবিবুল্লাহ মিসবাহুল এবং প্রবাসী খেলাফত মজলিস নেতা হোসাইন আহমদসহ অন্যান্যরা।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়