Friday, August 21

কানাইঘাটে মুদি দোকানের আড়ালে মা,দকের ব্যবসা, দোকানি গ্রে,প্তার


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাটে মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে নাজিম উদ্দিন (৩৩) নামে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ। এ সময় তার দোকান থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কানাইঘাট পৌরসভার উত্তর বাজারে পূবালী ব্যাংক সংলগ্ন নাজিম উদ্দিনের মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে নাজিম উদ্দিনকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজিম উদ্দিন কানাইঘাট উপজেলার বড়চতুল (খলাগ্রাম) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

এ ঘটনায় নাজিম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়