কানাইঘাট নিউজ ডেস্ক :
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে আইইএলটিএস ও লাইফ স্কিল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
রোববার সকালে মেজরটিলাস্থ হেক্সাস এডুকেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আইইএলটিএস পরীক্ষায় ৮.০, ৭.৫, ৭.০, ৬.৫ ও ৬.০ ব্যান্ড স্কোর অর্জনকারী প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি লাইফ স্কিল কর্মসূচি সফলভাবে সম্পন্নকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সনদ।
হেক্সাস এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির সুমনের সভাপতিত্বে এবং শিক্ষক তাহমিনা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হিসাব ব্যবস্থাপক মো. মুহিব উর রহমান, হিসাব সহায়তা কর্মকর্তা তানজিম সুলতানা তান্নি, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রশিক্ষক সৈয়দ নাকিব সাদীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সফলতার জন্য ভালো আইইএলটিএস স্কোরের পাশাপাশি আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জন জরুরি। নিয়মিত অনুশীলন ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব বলেও জানান তারা।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্ত)

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়