Tuesday, August 4

কানাইঘাটে যুবদলের শক্তি প্রদর্শন, তারেক রহমানকে নিয়ে কটূক্তির বিরুদ্ধে বি/ক্ষো/ভ


কানাইঘাট নিউজ ডেস্ক :

বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল কানাইঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে অনুষ্ঠিত পথসভায় উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ উদ্দিন সাজু সভাপতিত্ব করেন।

পথসভা যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ মামুন।

সভায় বক্তব্য রাখেন কানাইঘাট পৌর যুবদলের আহ্বায়ক রুবেল আহমদ ও যুবদল নেতা শহিদ আহমদ। বক্তারা তারেক রহমানকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম (মেম্বার), শামিম আহমদ বাদল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল আহমদ, মারুফ আহমদ, রুহুল আমিন, উপজেলা যুবদলের সাইফুর ইসলাম, দেলওয়ার হোসেন, মানিক উদ্দিন, রুবেল তালুকদার, খায়রুল ইসলাম, সুমন আহমদ, কুতুব সরকার, রহিম উদ্দিন, শামিম আহমদ, সালেক আহমদ, সাহাব উদ্দিন, সামিম আহমদ, সাদেকুর রহমান, বাবলু, দুলাল তালুকদার, পাপ্পু, এনাম উদ্দিনসহ উপজেলা ও পৌর যুবদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পৌর যুবদলের মাতাব, সেলিম, আছবেল, হাছান, সাকিল, মারুফসহ বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়