নিজস্ব প্রদিবেদক :
জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদীস কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদীস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস (শায়খে লক্ষিপুরী) এর দ্রুত সুস্থতা কামনায় খতমে ইউনুস ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর থেকে যোহরের নামাজ পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় শায়খে লক্ষিপুরীর পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ব্যাপকভাবে খতমে ইউনুস পাঠ করা হয়।
যোহরের নামাজের পর জামেয়ার নায়েবে মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আবেগঘন পরিবেশে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে শায়খে লক্ষিপুরীর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও খেদমতময় দীর্ঘ জীবন কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ দেশ-বিদেশে অবস্থানরত শাগরিদ, মুহিব্বীন, মুতাআল্লিকীন এবং ভক্ত-অনুরাগীদের প্রতি শায়খে লক্ষিপুরীর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান।
উল্লেখ্য, শায়খে লক্ষিপুরী দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা, দাওয়াত ও হাদীসের খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর অসুস্থতার খবরে দেশ-বিদেশের অসংখ্য ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়