Wednesday, June 3

কানাইঘাটে ম,দ্যপ অবস্থায় চিৎকার-চেঁচামেচি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রে,ফতার ৪


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন রাত আনুমানিক ১১টায় এসআই সোহাগ চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ কানাইঘাট থানা এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি পালনকালে কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর বড় মসজিদ থেকে প্রায় ৩০০ মিটার পশ্চিমে ভানু লাল দাশের বাড়ির সামনে পাকা সড়কে দুই ব্যক্তির উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি ও হৈ-হুল্লোড় লক্ষ্য করেন।

এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা অসংলগ্ন ও পরস্পরবিরোধী বক্তব্য দেন। একপর্যায়ে তারা মদ্যপানের বিষয়টি স্বীকার করলে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন লখাইরগ্রামের হারুনুর রশিদের ছেলে জাহেদ আহমদ (২৬) এবং মহেষপুর গ্রামের রসেন্দ্র চন্দ্র দাসের ছেলে শিশির রঞ্জন দাস। তাদের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে পৃথক অভিযানে এসআই দুর্গা কুমার দাশ ও এসআই সোহাগ চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নন-জিআর ১৭/২৬ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করেন। তারা হলেন উত্তর দলইমাটি গ্রামের হাজী জোয়াদ আলীর ছেলে নূর আহমদ (৩২) এবং একই এলাকার মৃত হাজী জোয়াদ আলীর মেয়ে সিতারা বেগম (৩৫)।

গ্রেফতারকৃত চার আসামিকে বুধবার (৩ জুন) যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়