Saturday, June 13

ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট উন্নয়ন পরিষদের গভীর শোক


নিজস্ব প্রতিবেদক:

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত শিক্ষাবিদ, জননন্দিত নেতা এবং কানাইঘাট-জকিগঞ্জ তথা সিলেট অঞ্চলের উন্নয়নের অন্যতম রূপকার প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কানাইঘাট উন্নয়ন পরিষদ।

এক শোকবার্তায় পরিষদের চেয়ারম্যান সরওয়ার ফারুকী ও সেক্রেটারি রিয়াজ উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন জ্ঞান, প্রজ্ঞা, সততা ও জনকল্যাণমূলক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষক, আলেম ও জনপ্রতিনিধি হিসেবে তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর দূরদর্শী চিন্তাভাবনা, উন্নয়নমুখী নেতৃত্ব এবং নিরলস প্রচেষ্টার ফলে কানাইঘাট-জকিগঞ্জ অঞ্চলের শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানসহ জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।”

তারা আরও বলেন, “মরহুমের কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে দেশ হারিয়েছে একজন সৎ, নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ জননেতাকে; সিলেট হারিয়েছে একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে; আর কানাইঘাট-জকিগঞ্জের মানুষ হারিয়েছে তাদের সুখ-দুঃখের অকৃত্রিম সহযাত্রীকে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

শোকবার্তায় কানাইঘাট উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের সকল নেক আমল ও খেদমত কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দানের প্রার্থনা করেন। একই সঙ্গে তাঁরা মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পরিশেষে তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন মরহুমকে জান্নাতবাসী করেন এবং তাঁর পরিবারকে এই শোক ধৈর্য ও সাহসের সঙ্গে বহন করার তাওফিক দান করেন। আমিন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়