কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী
লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত
সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
আজ রোববার সুরঞ্জিত সেনের মৃত্যুতে এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বলেন, স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক হিসেবে তার রাজনৈতিক জীবনে দেশমাতৃকার মুক্তির জন্য সুরঞ্জিত সেনগুপ্ত যে অবদান রেখেছেন তা জাতি কোনোদিন ভুলবে না। তিনি একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে দেশ ও দেশের মানুষের অধিকারের পক্ষে সবসময় সোচ্চার থেকেছেন।
তিনি আরো বলেন, দেশের স্বাধীকারের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে সুরঞ্জিতের অবদান ছিল উল্লেখযোগ্য। আমাদের রাষ্ট্রীয় সংবিধান প্রণয়নে একজন অন্যতম রচয়িতা হিসেবে তার ভূমিকা এদেশের মানুষ চিরদিন মনে রাখবে।
খালেদা জিয়া সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়