নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে বিরোধী জোটের ডাকা ৩৬ঘন্টার হরতালের ২য় দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের রায় ঘোষণাকে কেন্দ্র করে কানাইঘাটের পৌর শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়। হরতালের সমর্থনে বেলা ১২টা পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠন এবং জামায়াত শিবিরের নেতাকর্মীরা পৌর শহরসহ বিভিন্ন স্থানে পিকেটিং ও মিছিল করে। তবে কামারুজ্জামানের ফাঁসির রায় ঘোষণার পর রায়কে প্রত্যাখান করে মনসুরিয়া মাদ্রাসা পয়েন্টে এবং গাছবাড়ী বাজারে জামায়াত শিবিরের নেতাকর্মীরা মিছিল করে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। হরতালের সমর্থনে পৌর শহরে বিএনপি মিছিল বের করে। মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরিফুল হক, বিএনপি নেতা হাজী জসীম উদ্দিন, কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, আজির উদ্দিন ভেড়া, আলমাছ উদ্দিন, থানা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, রাশিদুল হাসান টিটু, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, যুবদল নেতা ওয়াসিম, আফতাব উদ্দিন, আজির, ডালিম, শ্রমিকদল নেতা এবাদুর রহমান, শরিফ উদ্দিন, সেলিম, রহমত, বিলাল, থানা ছাত্রদল নেতা খছরুজ্জামান পারভেজ, আমিনুল ইসলাম, দেলোওয়ার, ওলি, দেলোওয়ার হোসেন, রিয়াজ, বদরুল, বিজয় দাস প্রমুখ। অপরদিকে বেলা ১২টায় বিএনপির অপর অংশের সভাপতি আব্দুল লতিফের নেতৃত্বে হরতালের সমর্থনে বাজারে আরেকটি মিছিল বের হয়,মিছিল পরবর্তী পখসভায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা জাকির হুসেন,আজমল হুসেন,ছাইদ হুসেন প্রমূখ।

খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়