Thursday, May 9

সৌদি আরব থেকে শিগগির ২০ লাখ ভারতীয় শ্রমিক বহিষ্কার

নিতাকাত আইন বাস্তবায়নে সৌদি সরকারের দেয়া তিন মাসের সময় সীমা শিগগির শেষ হয়ে আসায় ভারতে বৃহত্তম পাল্টা অভিবাসন ঘটতে পারে। ১৮ হাজারের বেশি ভারতীয় সম্ভাব্য চাকরি হারানোর আশঙ্কায় সৌদি আরব ত্যাগে জরুরি সার্টিফিকেট (ইসি) লাভে রিয়াদে ভারতীয় দূতাবাসের শরণাপন্ন হয়েছে। ইতি মদ্ধে  ভারতীয় শ্রমিকরা স্পন্সরের কাছে তাদের পাসপোর্ট জমা দিয়েছে এবং তারা সৌদি আরব ত্যাগে ইসি ইস্যু করার জন্য দরখাস্ত করেছে।
সৌদি আরবে প্রায় ২০ লাখ ভারতীয় শ্রমিক অবস্থান করছে। সৌদি সরকার বেকারত্ব হ্রাসে নিতাকাত আইন বাস্তবায়ন করছে। এ আইনে প্রতি ১০ জন বিদেশি শ্রমিকের বিপরীতে একজন সৌদি নাগরিককে চাকরিতে নিয়োগ দানের সুপারিশ করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, আইনটি কার্যকর হলে বিপুলসংখ্যক ভারতীয় চাকরিচ্যুত হবে।
ভারতীয় দুতাবাস আরব নিউজ কে বলেন, রিয়াদে সৌদি মিশনের মতে, নিতাকাতের জন্য নয়, শর্ত পূরণ না করায় বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষের অভিযানের কারণে ইসি লাভে দরখাস্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বায়ালার রবির নেতৃত্বে দু’সপ্তাহ আগে একটি ভারতীয় প্রতিনিধি দল সৌদি আরব সফর করে। সফরকালে প্রতিনিধি দল নিতাকাত আইনের ব্যাপারে তাদের উদ্বেগ প্রকাশ করে। আলোচনাকালে উভয়পক্ষ সকল সমস্যা সমাধানে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয়।
সৌদি শ্রম আইন সংশোধনের প্রক্রিয়ায় গত কয়েক মাসে সৌদি আরব থেকে ২ লাখের বেশি বিদেশি শ্রমিককে বহিষ্কার করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়