Wednesday, May 8

মেক্সিকোতে ট্যাংকার বিস্ফোরণে নিহত ২০

মেক্সিকো সিটি: রাজধানী মেক্সিকো সিটির পাচুকা এলাকায় একটি গ্যাসভর্তি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ২০জন নিহত এবং ৩৬জন আহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

পুলিশ জানায়, ট্যাংকারটির চালক বেপরোয়া গতিতে ট্যাংকারটি চালানোর ফলে অপর একটি গাড়ির সঙ্গে সেটির সংঘর্ষ ঘটে। সংঘর্ষে প্রায় ৩০টি গাড়ি এবং ২০টি বাড়িতে আগুন ধরে যায়।

ট্যাংকার চালককে আহত অবস্থায় আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। সূত্র: বিবিসি। 
সিলেটের আলাপ.কম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়