Showing posts with label বন্যা ২০২২. Show all posts
Showing posts with label বন্যা ২০২২. Show all posts

Thursday, August 4

কানাইঘাটে বন্যাকবলিত অর্ধশতাধিক মাদ্রাসায় রেড ক্রিসেন্টের তেরপাল বিতরণ

কানাইঘাটে বন্যাকবলিত অর্ধশতাধিক মাদ্রাসায় রেড ক্রিসেন্টের তেরপাল বিতরণ


নিজস্ব প্রতিবেদক::

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে কানাইঘাটে বন্যাকবলিত অর্ধশতাধিক মাদ্রাসায় তেরপাল বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার(৪আগস্ট)বিকেল ২টায় ঝিংগাবাড়ী ইউনিয়নের গাছবাড়ী মযাহিরুল উলুম ক্বাওমী (আকুনী) মাদ্রাসা হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের হাতে এসব তেরপাল তুলে দেওয়া হয়। 

মাদ্রাসার মুহতামিম মাওলানা আজমত উল্লাহ'র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মঈন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের পরিচালনা পর্ষদের সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্কর,বিশিষ্ট মুরব্বি হারুন রশীদ, জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি হারুন রশীদ।

এসময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দিন,মাওলানা আব্দুল আজিজ,ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ইউপি সদস্য মাহবুব আহমদ,গাছবাড়ী আঞ্চলিক শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ, শিহাব উদ্দিন,জমির উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা মাহফুজ আহমদ, যুব রেড ক্রিসেন্টের ইফজাল আহমদ আহমদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Tuesday, July 19

কানাইঘাট সোসাইটি অব নিউইয়র্কে’র সভা অনুষ্ঠিত

কানাইঘাট সোসাইটি অব নিউইয়র্কে’র সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক::

সম্প্রতি সময়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কানাইঘাট উপজেলার অসহায় পরিবারগুলোকে আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত কানাইঘাট সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি অব নিউইয়র্ক (ইউএসএ)’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আমেরিকার নিউইয়র্ক সিটির কাবাব কিং রেস্টুরেন্টে গত ১৭ জুলাই বিকাল ২টায় অনুষ্ঠিত হয়।


সংগঠনের সভাপতি নাছিরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল।

মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রে বসবাসরত কানাইঘাট উপজেলার বিপুল সংখ্যক প্রবাসীসহ কানাইঘাট সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি অব নিউইয়র্কের নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কানাইঘাটবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য প্রাথমিক ভাবে ৩ লক্ষ টাকা সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সমন্বয়ের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে কিছুদিনের মধ্যে অর্থ সহায়তা প্রদান করা হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।

সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি মাও. আব্দুল হাই, সমন্বয়ক সাবেক ব্যাংকার মোঃ মরতুজ আলী, অর্থ সম্পাদক জয়নাল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার ইসলাম, সদস্য আবু হেনা শওকত, মোস্তফা কামাল, সিরাজুল হক, ফকর উদ্দিন, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আলী হোসেন, রাকিব, মোস্তফা, বজলুর রহমান।

সভায় আমন্ত্রিত অতিথি যুক্তরাষ্ট্রে সফররত প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল শুরুতে সম্প্রতি ভয়াবহ বন্যায় যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত কানাইঘাটের প্রবাসীরা বন্যা দুর্গত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সংগঠন ও প্রতিনিধির মাধ্যমে ত্রাণ সামগ্রী ও লক্ষ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সেই সাথে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত কানাইঘাট সোস্যাল কানাইঘাটের সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি অব নিউইয়র্ক (ইউএসএ)’র নেতৃবৃন্দ বন্যা দুর্গত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করায় সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কানাইঘাট প্রেসক্লাব ও উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বলেন, প্রাথমিক ভাবে ৩ লক্ষ টাকা বন্যা দুর্গত পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হবে এবং এ ধরনের অর্থ সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

Sunday, July 17

কানাইঘাটে বানভাসিদের মধ্যে ক্রিড সংস্থার খাদ্য সহায়তা

কানাইঘাটে বানভাসিদের মধ্যে ক্রিড সংস্থার খাদ্য সহায়তা


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন এডুকেশন আরনিং ডেভলপমেন্ট (ক্রিড) সংস্থা।

সম্প্রতি ক্রিড সংস্থার পক্ষ থেকে  উপজেলার বড়চতুল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মাঝে উক্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন- সেন্টার ফর রিহ্যাবিলিটেশন এডুকেশন আরনিং ডেভলপমেন্ট (ক্রিড) এর প্রধান নির্বাহী মোহাম্মদ সোলায়মান খান,বড় চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ক্রিডের জোনাল ম্যানেজার মোঃ সারওয়ার মোর্শেদ খান,সহকারী জোনাল ম্যানেজার মোঃ মাইন উদ্দিন,প্রোগাম অফিসার শামসুল আলম,শাখা ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, ক্রেডিট অফিসার মোঃ সাফাত তাসিন,মোঃ রুহুল আমিন মিয়া,কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, স্থানীয় ইউপি সদস্য ইসলাম উদ্দিন,আব্দুল মুতলিব,আব্দুল কাদির সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় ক্রিডের এর প্রধান নির্বাহী মোহাম্মদ সোলায়মান খান বলেন,"আজ আমরা আপনাদের জন্য ত্রাণ দিতে আসিনি,আমরা এসেছি আপনাদের খোঁজ-খবর নিতে। আপনাদের প্রতি আমাদের কিছুটা দায়িত্ব আছে,সেই দায়িত্ববোধ থেকেই আমরা আপনাদের কাছে এসেছি।"

Friday, July 15

কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯১ ব্যাচের উদ্যোগে বন্যার্তদের মধ্যে নগদ অর্থ সহায়তা

কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯১ ব্যাচের উদ্যোগে বন্যার্তদের মধ্যে নগদ অর্থ সহায়তা



নিজস্ব প্রতিবেদক:: 
ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ১৯৯১ ব্যাচ এর উদ্যোগে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কানাইঘাট সরকারি কলেজ মিলনায়তনে ১৯৯১ ব্যাচ এর প্রাক্তন বেশ কিছু শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হোসেন বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা তুলে দেন।


এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক হাবিব আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সিরাজুল হক, ১৯৯১ ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, ঢাকা বারের আইনজীবি এডভোকেট সেলিম উদ্দিন, কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী হাজী জসীম উদ্দিন, স্বাস্থ্য সহকারী মনোয়ারা বেগম, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আহমদ, অবসরপ্রাপ্ত সেনা অফিসার নুর আহমদ, ফয়জুল হাসান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।


অর্থ সহায়তা প্রদানকালে আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার শত শত পরিবারের পাশে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তাদের নিজস্ব অর্থ দিয়ে শত শত বন্যা দুর্গত পরিবারকে ত্রাণ ও নগদ অর্থ দিয়ে সহায়তা প্রদানের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন জায়গায় অবস্থান করার পরও বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রাথমিক ভাবে ২ লক্ষ টাকা নিজেদের মাধ্যমে সংগ্রহ করে শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় প্রত্যেক পরিবারকে ২ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান অতিথিবৃন্দ। এ ধরনের মহতি কাজে সমাজের সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

Thursday, July 14

কানাইঘাটে বন্যার্তদের খাদ্য সামগ্রী দিলো প্রিমিয়ার ব্যাংক

কানাইঘাটে বন্যার্তদের খাদ্য সামগ্রী দিলো প্রিমিয়ার ব্যাংক


নিজস্ব প্রতিবেদক::

প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে কানাইঘাট উপজেলার বন্যা দুর্গত দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের সাড়ে ৩ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় স্থানীয় সড়কের বাজারে বন্যা দুর্গত পরিবারের মাঝে প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে দিঘীরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী হোসেন কাজল খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এম. মামুন আহমদ, দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য শাহাব উদ্দিন, রমিজ উদ্দিন, বদরুল ইসলাম, সাংবাদিক মুমিন রশিদ, শাহিন আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা গিয়াস উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

খাদ্য সামগ্রী প্রতিটি প্যাকেটে ছিল ১০কেজি চাল, ২কেজি প্যাকেটজাত ময়দা, ২কেজি আলু, ১কেজি করে চিনি, লবন, মসুর ডাল, চিড়া।

ত্রাণ সামগ্রী বিতরণকালে অতিথিবৃন্দ বলেন, এবারের ভয়াবহ বন্যায় সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলায় প্রিমিয়ার ব্যাংক শত শত বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বন্যা দুর্গত সাড়ে ৩ শতাধিক পরিবারকে প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করায় ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দ সহ ব্যাংকের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সেই সাথে বন্যার্তদের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করায় প্রিমিয়ার ব্যাংক আম্বরখানা শাখার ম্যানেজার হাবিবুর রহমান টিপু’র প্রতিও কৃতজ্ঞতা জানান তারা।