নিজস্ব প্রতিবেদক :
নাদিয়াতুল কুরআন বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার ফাইনাল পরীক্ষা আগামী ২৪ ডিসেম্বর ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদরাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ফাইনাল পরীক্ষা আয়োজন উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ মাগরিব জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদরাসার মিলনায়তনে উপজেলা শাখার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত মাওলানা ক্বারী মাশুক আহমদ ধনপুরীর পরিচালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে পরীক্ষার প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা ও সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ক্বারী মাওলানা তাজউদ্দীন মুক্তাপুরী ও হাফিজ মাওলানা শাহিন আহমদ দুর্লভপুরী।
এ সময় উপস্থিত আইম্মায়ে মাসাজিদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ক্বারী মাওলানা খলিলুর রহমান ধনপুরী, হাফিজ মাওলানা মারুফ আহমদ কান্দেবপুরী, মাওলানা নজরুল ইসলাম গোয়াইনঘাটী, মাওলানা শরীফ আহমদ, মাওলানা সালমান উদ্দিন, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আব্দুর রশীদ রাসেল, হাফিজ মাওলানা শাহরিয়ার আহমদ, মাওলানা শামীম আহমদ, মাওলানা কবির আহমদ, মাওলানা রেজাউল করিম, মাওলানা সালমান আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা কাওছার আহমদ, মাওলানা দুলাল আহমদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা মোস্তফা হোসাইন, মাওলানা আশিকুর রহমান, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মিযানুর রহমান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আতাউর রহমান, মাওলানা মঈনুল ইসলাম ও ক্বারী মাওলানা হারুনুর রশীদ চতুলীসহ অনেকে।
বৈঠকে ব্যাপক আলোচনা ও পর্যালোচনার পর আগামী ২৪ ডিসেম্বর ফাইনাল পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
নাদিয়াতুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় এবার চারটি জামাতে শিক্ষার্থীরা অংশ নেবে। জামাতগুলো হলো— ৩০ পারা কুরআন শরিফ, ৫ পারা কুরআন শরিফ, আমপারা এবং নাদিয়া কায়দা।
আয়োজকদের প্রত্যাশা, এ বছর চারটি জামাতে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫০০ জন ছাড়িয়ে যাবে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণকে সামনে রেখে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়