নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য প্রফেসর এম ফরিদ উদ্দিন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রফেসর এম ফরিদ উদ্দিন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
সাক্ষাতে দেশের সামগ্রিক পরিস্থিতি, গণতন্ত্র, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিভিন্ন দিক এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় বলে জানা গেছে।
এ সময় প্রফেসর এম ফরিদ উদ্দিন ছাড়াও বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। এরই ধারাবাহিকতায় প্রফেসর এম ফরিদ উদ্দিনের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত প্রফেসর এম ফরিদ উদ্দিনের রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎকে সংশ্লিষ্টরা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়