নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে বিশেষ মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, যোগদানের পর রাজনৈতিক দল ও সুধীজনদের নিয়ে এটিই আমার প্রথম বৈঠক। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ নিয়ে আমি কানাইঘাট উপজেলাকে একটি সুন্দর জনপদে পরিণত করতে চাই। সরকারের সমস্ত সেবা মানুষের দোরগোড়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সবার সহযোগিতা কামনা করি।
মতবিনিময় সভায় উপস্থিত উপজেলা বিএনপি, জামায়াত, জমিয়ত ও খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। নেতৃবৃন্দ কানাইঘাট পৌর শহরের সৌন্দর্যবর্ধন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং হাট-বাজারের সংস্কারে দুর্নীতমুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া তারা মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষারের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ফয়সল আহমদ, কেন্দ্রীয় জমিয়ত নেতা মাওলানা আবুল হোসেন চতুলী এবং জেলা খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ।
সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমানুর রশিদ চৌধুরী, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার শলিল চন্দ্র দাসসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
.jpg)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়