মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে সৈয়দ তাহেরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) সকাল ১১টায় সৈয়দা তাহিরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ডা. ছাদিক আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমাদ উদ্দীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, বিএনপির নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি লিডার ও তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লিডার মো. মশাহিদুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, প্রকৌশলী মো. মনসুরুজ্জামান, সিনিয়র সাংবাদিক এস.এম. উমেদ আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, প্রবাসী আব্দুল আজিজ, মো. আলাউদ্দিন, জুনেল আহমদ, আব্দাল আহমেদ, আব্দুর রহমান আশিক, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সায়েম রহমান, মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী সৈয়দ মমসাদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ময়নু, সাংবাদিক মো. শাহজাহান মিয়া এবং মাহবুর রহমান রাহেল প্রমুখ।
চক্ষু শিবিরে এলাকার বিপুলসংখ্যক মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়