কানাইঘাট নিউজ ডেস্ক: গল
সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে কুসল মেন্ডিসের
অপরাজিত ১৬৬ রানের সুবাদে ৩২১ রান করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।
টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। দলীয় ১৫ রানের মাথায় শ্রীলঙ্কা শিবিরে প্রথম আঘাত হানেন শুভাশীষ রয়। দুর্দান্ত এক ডেলিভারিতে ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলেই উপল থারাঙ্গাকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার।
এরপর দলীয় ৬০ রানে পড়ে শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট। ইনিংসের ২৩তম ওভারে শ্রীলঙ্কান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি অফ স্পিনারের বল দিমুথ করুনারত্নের ব্যাটের কানা ছুঁয়ে স্টাম্প ভেঙে দেয়। ৭৬ বলে ৩০ রান করে সাজঘরে ফিরে যান করুনারত্নে।
এরপরের উইকেটটি নেন কাটার মাস্টার মুস্তাফিজ। দলীয় ৯২ রানের মাথায় দীনেশ চান্দিমালকে ক্যাচ আউট করে ফিরিয়ে দেন বাংলাদেশি এই তরুণ।
এরপর শক্ত প্রতিরোধ করেন কুসল মেন্ডিস ও গুনারত্নে। মেন্ডিস তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। অন্যদিকে গুনারত্নে তুলে নেন তার ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। তবে ব্যক্তিগত ৮৫ রানে তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে যান এই ডানহাতি ব্যাটসম্যান।
দিন শেষে কুসল মেন্ডিস ১৬৬ রানে এবং নিরোশান ডিকভেলা ১৪ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ৪ উইকেটের বিনিময়ে ৩২১।
ব্যাট: কুশল মেন্ডিস (১৬৬) ও নিরোশান ডিকভেলা (১৪)।
মুস্তাফিজ, তাসকিন, সুভাশিষ ও মেহেদী নিয়েছেন একটি করে উইকেট।

খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়