Tuesday, March 7

বর-কনে দুই, বিয়ের অতিথি ৩০ হাজার

বর-কনে দুই, বিয়ের অতিথি ৩০ হাজার
কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতে প্রায়ই আয়োজন করা হয় ব্যয়বহুল বিয়ের। যে দেশে একমুঠো খাবারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়, সেখানে কোটি কোটি টাকা ব্যয়ে বিয়ের আয়োজন অমানবিকই বটে। বিয়েতে এমন লাগামহীন ব্যয়ের রাশ টেনে ধরতে গেল মাসে বিল উত্থাপন করা হয়েছে সংসদে। তবে এরই মধ্যে ভারতের ক্ষমতাসীন দলের এই আইনপ্রণেতার বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

মহারাষ্ট্রের বিধানসভার সদস্য এবং রাজ্য বিজেপির সভাপতির ছেলে সন্তোষ রাওসাহেব পাটিল ডানবের বিয়ে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। আওরঙ্গবাদের জবিন্দ এস্টেট লনে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বিয়েতে অতিথিই ছিলেন ৩০ হাজার, রাজপ্রাসাদের আদলে সাজানো হয়েছিল বিয়ের আসর। সন্তোষ রাওসাহেব ভোখারদানের এমএলএ। তার এই অঞ্চল গত দুই বছরে ধরে খরার কবলে রয়েছে।

বিয়ের আগে থেকেই রাজকীয় কারবার শুরু হয়। ২৪ ফেব্রুয়ারি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন সন্তোষ। ড্রোন ক্যামেরায় ধারণা করা ওই ভিডিওতে রয়েছে গ্র্যান্ড পিয়ানো, বিলাসবহুল গাড়ির উপস্থিতি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়