Showing posts with label প্রবাসে কানাইঘাট. Show all posts
Showing posts with label প্রবাসে কানাইঘাট. Show all posts

Monday, June 8

কানাইঘাট এসোসিয়েশন ইউকের সম্মাননায় ভূষিত বিশিষ্ট ব্যক্তিত্ব মনোয়ার আলী

কানাইঘাট এসোসিয়েশন ইউকের সম্মাননায় ভূষিত বিশিষ্ট ব্যক্তিত্ব মনোয়ার আলী


লন্ডন প্রতিনিধি:
 

বাংলাদেশের ব্যাংকিং ও কর্পোরেট অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, সিটি ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক, গালফ এয়ার বাংলাদেশের সাবেক জেনারেল সেলস এজেন্ট (জিএসএ), শিক্ষানুরাগী ও শিল্পপতি, কানাইঘাটের কৃতি সন্তান জনাব মনোয়ার আলী-কে সম্মাননা প্রদান করেছে কানাইঘাট এসোসিয়েশন ইউকে।

এ উপলক্ষে গত ৭ জুন পূর্ব লন্ডনের জনপ্রিয় ভেন্যু তারাতারি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউকে প্রবাসী বিপুল সংখ্যক কানাইঘাটবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাইঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি আনিসুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহমদ ইকবাল চৌধুরী। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সহকারী সাধারণ সম্পাদক জাকির হোসাইন মিল্লাত। পরে পরিচিতি পর্ব শেষে ইসলামি নাশিদ পরিবেশন করেন সহকারী সাধারণ সম্পাদক ফারুক আহমদ চৌধুরী।

মতবিনিময় সভায় বক্তারা মনোয়ার আলীর সুদীর্ঘ কর্মজীবন, নেতৃত্বগুণ এবং সমাজকল্যাণে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, মনোয়ার আলী শুধু একজন সফল ব্যাংকার ও কর্পোরেট ব্যক্তিত্বই নন, বরং একজন মানবহিতৈষী, সমাজসেবক ও জনদরদী ব্যক্তিত্ব হিসেবেও সর্বমহলে সুপরিচিত।

বক্তারা আরও উল্লেখ করেন, শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের অবদান কানাইঘাটসহ বৃহত্তর সমাজে প্রশংসিত। কানাইঘাটের উন্নয়ন ও জনকল্যাণে তাঁর আন্তরিকতা, দায়বদ্ধতা এবং নিরলস প্রচেষ্টা উপস্থিত সকলের ভূয়সী প্রশংসা অর্জন করে।

প্রতিক্রিয়ায় মনোয়ার আলী তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা, সমাজসেবা, কমিউনিটি উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের করণীয় বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত সদস্যবৃন্দও তাঁদের মতামত তুলে ধরেন এবং তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে কানাইঘাট এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে মনোয়ার আলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, মাওলানা রফিক আহমদ, ব্যারিস্টার কুতুব উদ্দীন আহমদ শিকদার এমবিই, ইজ্জত উল্লাহ, একাউন্ট্যান্ট ফারুক আহমদ ও নাজিরুল ইসলাম। এছাড়া সহ-সভাপতিদের মধ্যে খসরুজ্জামান খসরু, সাদিকুল আমিন, আবুল ফাতেহ, মুজিবুর রহমান, মখলিছুর রহমান ও জাহাঙ্গীর আলম নজমুল, ইসি সদস্য শামসুজ্জামান বাহার, কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক বুলবুল জামান, কয়ছর আহমদ চৌধুরী, কামাল উদ্দিনসহ সংগঠনের বিপুল সংখ্যক সদস্য, শুভানুধ্যায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা কানাইঘাট কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সবশেষে সভাপতি আনিসুল হক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পরে সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাওলানা রফিক আহমদের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Monday, March 9

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অর্থ সহায়তা পেল হাজারো মানুষ

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অর্থ সহায়তা পেল হাজারো মানুষ


নিজস্ব প্রতিবেদক::

বিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর প্রিয় সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোশিয়েশন ইউকে-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় কানাইঘাট পৌরশহরের ইট এন্ড মিট রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় হাজারো অসহায় নারী-পুরুষের হাতে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা বিতরণের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাওসার আহমদের সভাপতিত্বে এবং কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কলামিস্ট মাস্টার মহি উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন সাংবাদিক আলিম উদ্দিন, ইউপি সদস্য মাওলানা খলিলুর রহমান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মানবিক সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোশিয়েশন ইউকে দারিদ্র্য বিমোচন, শিক্ষা উন্নয়ন এবং মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সংগঠনটি কানাইঘাটের অসহায় মানুষের মাঝে নিয়মিত নগদ অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে। পাশাপাশি দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণেও সহায়তা প্রদান করে।

এবারের রমজানে প্রায় হাজারো মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দিন চৌধুরী, বর্তমান সভাপতি মানবিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রশিদ আহমদসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সুধীজন।

অর্থ সহায়তা পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, পাওয়া অর্থ দিয়ে রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয় করবেন। একইসঙ্গে সংগঠনের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।





Tuesday, January 20

উচ্চশিক্ষার স্বপ্ন ভেঙে গেল লরির চাকায়,লন্ডনে মর্মান্তিক মৃত্যু কানাইঘাটের যুবক শাকিলের

উচ্চশিক্ষার স্বপ্ন ভেঙে গেল লরির চাকায়,লন্ডনে মর্মান্তিক মৃত্যু কানাইঘাটের যুবক শাকিলের


কানাইঘাট নিউজ ডেস্ক :

যুক্তরাজ্যের পূর্বলন্ডনের কর্মাশিয়াল রোডে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ফুড ডেলিভারির কাজ করতেন। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রয়েল লন্ডন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা ব্যবসায়ি ফয়জুল করিমের ছেলে।

চিকিৎসকদের বরাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ।

জানা যায়, গত বছর উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে যুক্তরাজ্যে আসে শাকিল। আর্থিক সংকটে পড়ালেখা সম্পন্ন করা হয়নি। পরবর্তীতে জীবিকার তাগিদে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত হয়ে পড়েন তিনি।

গত ১৪ জানুয়ারি, লন্ডনের কর্মাশিয়াল রোডে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের দরজা হুট করে খুলে ফেললে সাইকেল আরোহী শাকিল ধাক্কা খেয়ে মাটিতে লুটে পড়েন। পরে পেছন থেকে আসা একটি লরি তার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

খবর পেয়ে লন্ডন পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ৫ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৯ জানুয়ারি) মারা যান।

নিহত শাকিলের একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ আরও জানান, শাকিলের মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী করণীয় গ্রহণ করা হবে।

তিনি নিহতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রতি আহ্বান জানিয়েছেন।

Tuesday, August 12

কানাইঘাট এসোসিয়েশন বার্সেলোনার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

কানাইঘাট এসোসিয়েশন বার্সেলোনার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক ::

নন্দঘন পরিবেশ ও বর্ণিল আয়োজনে কানাইঘাট এসোসিয়েশন বার্সেলোনার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন শামীমুল হক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপদেষ্টা মুশফিকুর রহমান ফারুকি। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামীমুল হক ও সাংগঠনিক সম্পাদক মো: বাবলু। সভায় সাধারণ সম্পাদক শামীমুল হক ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির ঘোষণা দেন।

অতিথি হিসেবে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন। এছাড়া বক্তব্য রাখেন উপদেষ্টা মাসুক আহমেদ, সহসভাপতি মাওলানা আলীম উদ্দিন, ট্রেজারার জাহাঙ্গীর রহমান ও প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন রশীদ। শেষে নবনির্বাচিত সভাপতি গিয়াস উদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

নবনির্বাচিত কার্যকরী কমিটি:

উপদেষ্টা: মুশফিকুর রহমান ফারুকি, মাসুক আহমেদ, জিয়াউর রহমান,সভাপতি: গিয়াস উদ্দিন,সহ-সভাপতি: আলীম উদ্দিন, আক্তার উজ্জামান,সাধারণ সম্পাদক: শামীমুল হক,সহ-সাধারণ সম্পাদক: আবদুল মতিন, মো: শামসুদ্দীন,সাংগঠনিক সম্পাদক: মো: বাবলু,সহ-সাংগঠনিক সম্পাদক: আকতার আহমেদ, রিয়াজ উদ্দিন,ট্রেজারার: জাহাঙ্গীর রহমান,সহ-ট্রেজারার: হাফিজ কাদির,প্রচার ও প্রকাশনা সম্পাদক: হুমায়ুন রশীদ,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: সোহেল আহমেদ,ক্রীড়া বিষয়ক সম্পাদক: শাহরিয়ার ফারুকী,সংস্কৃতি সম্পাদক: মামুন রশীদ,দপ্তর সম্পাদক: নোমান সিদ্দিকী,শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক: সারওয়ার আহমেদ,ধর্ম বিষয়ক সম্পাদক: হাফিজ ওয়াহিদ,আপ্যায়ন বিষয়ক সম্পাদক: মোকতার আলী,কার্যকরী সদস্য: কাওসার আহমেদ, মো: আশিক, আব্বাস আহমেদ, আসাদ, শাহেদ আহমেদ, মো: রোমান।

Wednesday, January 1

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন সাজু চৌধুরী

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন সাজু চৌধুরী


কানাইঘাট নিউজ ডেস্ক:

ইংরেজি নববর্ষ  উপলক্ষ্যে কানাইঘাট-জকিগঞ্জবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে অভিনন্দন ও  শুভেচ্ছা জানিয়েছেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট-এর ডাইরেক্টর আবুল মনসুর সাজু চৌধুরী । মঙ্গলবার বিকেলে তিনি  এক বিবৃতিতে এ অভিন্দন জানান।

শভেচ্ছা বার্তায় তিনি জানান ‘খ্রিষ্টীয় এ  নববর্ষ উপলক্ষ্যে প্রাণ প্রিয় কানাইঘাট-জকিগঞ্জবাসী সহ  দেশ বিদেশের অবস্থানরত সকল মানবের মাঝে নতুন বছর কে স্বাগত জানাই। সেই সাথে  কামনা করি-সবার জীবনে খ্রিষ্টীয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও কল্যাণ বয়ে আনুক।